ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাঠে না গিয়ে টিম হোটেলে অবস্থান ক্রিকেটারদের, বিপিএল ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

বিপিএলের দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও মাঠে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। খেলোয়াড়দের বেতন নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে টিম হোটেলেই অবস্থান করছেন দুই দলের ক্রিকেটাররা।

একের পর এক বিস্ফোরক মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন এম নাজমুল ইসলাম। তার সর্বশেষ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)। প্রতিবাদস্বরূপ কোয়াব তার পদত্যাগ দাবি করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দেয় কোয়াব। তবে এখন পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো খবর পাওয়া যায়নি।

এ অবস্থায় নির্ধারিত সময়েও মাঠে না যাওয়ায় আজকের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলা গড়াবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে নতুন খবর অনুযায়ী, ম্যাচের সময়েই সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। ঢাকার হোটেল শেরাটনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপিএলের ছয় দলের ক্রিকেটাররা দ্রুত সময়ের মধ্যে একত্রিত হচ্ছেন বলে জানা গেছে।

সর্বশেষ পরিস্থিতির দিকে তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা, ম্যাচ ও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের