ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে অচলাবস্থার মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলোয়াড়দের বর্জনের কারণে দুপুরের ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

সূচি অনুযায়ী আজ দুপুর ১টায় চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নোয়াখালীর। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দেওয়ায় নির্ধারিত সময়ে কোনো দলের ক্রিকেটারই হোটেল ছেড়ে মাঠে যাননি।

এদিকে কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। ফলে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচটি বাতিল হওয়ার শঙ্কা আরও জোরালো হয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল বিসিবির এক সংবাদ সম্মেলনে। সেখানে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে ক্রিকেটারদের নিয়ে তির্যক মন্তব্য করেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম।

তিনি বলেন, এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই বলতে পারি যে তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করছি, এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নেবো। ফেরত দাও।

আরও পড়ুন

নাজমুল ইসলামের এই মন্তব্যকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে কোয়াব। এক ভিডিও বার্তায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।

সবশেষ খবরে জানা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দলের ক্রিকেটার মাঠে পৌঁছাননি। ফলে বিপিএলের আজকের দুপুরের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার