ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে বিসিবি যা করবে 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সব ধরনের খেলা বর্জনের ঘোষণাও দেন। এর প্রভাব পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে, যেখানে প্রথম দিনের দুটি ম্যাচ মাঠেই গড়ায়নি।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দিনভর চলে নাটকীয়তা। শেষ পর্যন্ত নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিসিবির পরিচালকদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার থেকেই মাঠে ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা।

তবে যাকে ঘিরে এত আলোচনা-সমালোচনা, সেই নাজমুল ইসলামের সঙ্গে সারাদিন যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তিনি জানান, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তার কোনো জবাব পাওয়া যায়নি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শোকজের জবাব দেওয়ার জন্য তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, যা শেষ হবে ১৭ জানুয়ারি দুপুরে।

ইফতেখার রহমান মিঠু বলেন, আমরা গঠনতন্ত্রের অধীনেই চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে এবং ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জবাব না এলে বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।

শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় সম্পর্কেও স্পষ্ট ধারণা দেন তিনি। তার ভাষায়, ডিসিপ্লিনারি কমিটি গঠনতন্ত্র অনুযায়ী তাদের নিজস্ব প্রক্রিয়ায় বিষয়টি দেখবে। আমরা সারাদিন উনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, এমনকি আজ এখানে আনারও চেষ্টা ছিল, কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের মধ্যেও যদি নাজমুল ইসলাম কোনো জবাব না দেন, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন মিঠু। তিনি বলেন, জবাব না দিলে এর ফল কী হতে পারে, তা তো বোঝাই যায়। আদালতে হাজিরা না দিলে যেমন পরিণতি হয়, এখানেও তেমনটাই হতে পারে।

এমন পরিস্থিতিতে নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদ থেকেও অপসারিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিকেও অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু জানান, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর সঙ্গেও আলোচনা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির