ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিগ ব্যাশে স্মিথ ঝড়ে লণ্ডভণ্ড থান্ডার, বৃথা ওয়ার্নারের শতক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
সংগৃহীত ছবি

বিগ ব্যাশে সিডনি ডার্বিতে শুক্রবার(১৬ জানুয়ারি) মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের ৬৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসে ১৮৯ রান তোলে থান্ডার। দুর্দান্ত এই শতক সত্ত্বেও দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে। স্টিভেন স্মিথের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে যায় তার সব পরিশ্রম। স্মিথের ঝড়ো শতকে ভর করে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় পায় সিক্সার্স।

সিডনি থান্ডারের দেওয়া ১৯০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভেন স্মিথ যেন রুদ্রমূর্তি ধারণ করেন। মাত্র ৪২ বলে ঠিক ১০০ রান করে যখন তিনি প্যাভিলিয়নে ফিরছেন, তখন সিক্সার্সের জয় কেবল সময়ের ব্যাপার। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি নান্দনিক চার আর ৫টি বিশাল ছক্কার মার।

আরও পড়ুন

এই ইনিংসের মাঝেই স্মিথ বিগ ব্যাশের ইতিহাসের পাতায় এক নতুন রেকর্ড যোগ করেন। রায়ান হ্যাডলির করা ১২তম ওভারে তিনি রীতিমতো তাণ্ডব চালান। ৪টি বিশাল ছক্কা আর একটি চারের সাহায্যে ওই এক ওভার থেকেই আসে ৩২ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। তবে অল্পের জন্য বিগ ব্যাশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি হাতছাড়া করেছেন স্মিথ। ২০১৪ সালে ক্রেগ সিমন্স ও গত বছর মিচেল ওয়েন ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ৩৮ বলে সেঞ্চুরি পূর্ণ করতে স্মিথের প্রয়োজন ছিল ২ রান কিন্তু তিনি নিতে পারেন মাত্র ১। শেষ পর্যন্ত ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করলেও স্মিথ ঝড়ে কুপোকাত হয় সিডনি থান্ডার। এই জয়ের ফলে ডার্বির লড়াইয়ে শেষ হাসি হাসল সিডনি সিক্সার্স।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
বিগ ব্যাশে আসছে নতুন যেসব নিয়ম
বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা