ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সিলেটকে জেতাতে ব্যর্থ মঈন আলী, আবারও সিংহাসনে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
সিলেটকে জেতাতে ব্যর্থ মঈন আলী, আবারও সিংহাসনে রাজশাহী। ছবি: সিলেট টাইটান্স

চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে হারিয়ে আসর শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়ার্স। ঢাকা পর্বে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সিলেট। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। জয়ের খুব কাছে থেকে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিলেটকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে সিলেট। এতে ৫ রানের জয় পায় রাজশাহী। এতে চট্টগ্রামকে পেছনে আবারও টেবিলের উপরে শান্তরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৬ বলে ৪ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন তৌফিক খান। ২ বলে ১ রান করে তাকে সঙ্গে দেন অধিনায়ক মিরাজও।

আরও পড়ুন

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল হক ও তরুণ পারভেজ ইমন। তবে ফিফটি তুলতে পারেননি কেউ। ৩০ বলে ৪১ রান করে ফেরেন ইমন। এরপর ১৫ বলে ১৬ রান করে আউট হন আফিফ। আর ৩৬ বলে ৩১ রান করে মুমিনুল আউট হলে বড় ধাক্কা খায় সিলেট।

এদিন আলো ছড়াতে পারেননি ইথান ব্রুকসও। ২ বলে ১ রান করে ফেরেন তিনি। তবে সিলেটকে আশা দেখা থাকেন মঈন আলী। কিন্তু ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে মঈন আলী আউট হলে বিপাকে পড়ে সিলেট।

৬ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১১ রান। কিন্তু শহিদুল ইসলামের ১২ বলে ১১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে সিলেট। এতে ৫ রানের জয় পায় রাজশাহী।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রিপন মন্ডল। এ ছাড়াও বিনুরা ফার্নান্দো দুটি, রুয়ে মিয়া, গাফফার সাকলাইন ও নিশাম নেন এক উইকেট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
আসিয়ান কাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে লক্ষ্য হিসেবে টুর্নামেন্ট থেকে ৩-৪ পয়েন্ট অর্জনের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাঠের পারফরম্যান্সে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রতিপক্ষে সামতে দাঁড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিনরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের সম্মানজনক ব্যবধানে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে হামজা-মোরসালিনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বিস্তারিত আসছে....  
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি
সময় নষ্ট করা, বলের আকার ও ওজন, ওভারথ্রো এবং রানআউট-স্টাম্পিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি বেশ কিছু পুরোনো নিয়ম আরও স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের হালনাগাদ প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে আইসিসি। আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী বলেছেন, প্লেয়িং কন্ডিশনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ক্রিকেট বল, ফিল্ডিংয়ের কিছু বিষয়ে আরও স্পষ্টতা এবং খেলার গতি বাড়ানোর ব্যবস্থা রয়েছে।  তিনি আরও বলেন, আধুনিক ক্রিকেটের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মগুলো তৈরি করা হয়েছে, একই সঙ্গে খেলার সততা ও ধারাবাহিকতাও বজায় রাখা হয়েছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নতুন নিয়ম প্রযোজ্য হবে সময় নষ্ট করলে ব্যাটারকে শাস্তি ব্যাটার নির্ধারিত সময়ের মধ্যে বল মোকাবিলার জন্য প্রস্তুত না থাকলে প্রথম অপরাধে সতর্ক করবেন আম্পায়ার। একই ঘটনা দ্বিতীয়বার ঘটলে দেওয়া হবে শেষ সতর্কতা। তৃতীয়বার এবং এরপর প্রতিবার এমন হলে ফিল্ডিং দল পাবে ৫ পেনাল্টি রান। বারবার একই অপরাধ করলে আইসিসির কোড অব কন্ডাক্টের বিধানও প্রয়োগ করা যেতে পারে। নারী ও জুনিয়র ক্রিকেটে বলের মাপ নির্দিষ্ট পুরুষ ক্রিকেটের বলে আকার ও ওজনের ক্ষেত্রে এত দিন থেকেই নির্দিষ্ট সীমা ছিল। তবে নারী ও জুনিয়র ক্রিকেটে অনেক সময় একই বল দুই শ্রেণিতে ব্যবহার করা হতো। নতুন নিয়মে পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য তিনটি আলাদা আকার ও ওজনের স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নারী ক্রিকেটের বলে আকার ও ওজনের সীমা আরও কঠোর করা হয়েছে। ওভারথ্রো কোন পরিস্থিতিকে ওভারথ্রো বলা হবে, সেটিও স্পষ্ট করেছে আইসিসি। রান আটকানো বা রানআউট করার উদ্দেশ্যে বল স্টাম্পের দিকে ছুড়ে দেওয়া হলে সেটি ওভারথ্রো হিসেবে বিবেচিত হবে। তবে বল থামানোর চেষ্টা কিংবা অন্য ফিল্ডারের কাছে বল পাঠানোর সময় সাধারণ মিসফিল্ড হলে সেটিকে ওভারথ্রো বলা হবে না। বল ‘সেটলড’ হওয়ার নিয়মে পরিবর্তন বল কখন পুরোপুরি ‘সেটলড’ হয়েছে, তা নির্ধারণে এখন আম্পায়ারকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ বলে বিষয়টি তাৎপর্যপূর্ণ হতে পারে। নতুন নিয়মে বল ‘সেটলড’ হওয়ার জন্য সেটি অবশ্যই বোলার বা উইকেটকিপারের হাতে থাকতে হবে—এমন বাধ্যবাধকতা আর থাকছে না। রানআউট বা স্টাম্পিং রানআউট বা স্টাম্পিংয়ের সময় কোনো ফিল্ডার বল হাতে ধরে স্টাম্প ভাঙলে সেটি বৈধভাবে ‘হেল্ড’ বল হিসেবে বিবেচিত হবে কেবল তখনই, যখন বলের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ স্টাম্প ভাঙার মুহূর্তে হাতে শুধু বলের স্পর্শ থাকলেই সেটিকে বল ধরে রাখা হিসেবে গণ্য করা হবে না। আরটিভি/এসআর
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে টমাস ডুলির শিষ্যরা। এই ম্যাচের একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ কোচ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্ট্রাইকিং পজিশনে শেখ মোরসালিনের জায়গায় আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন। ইমনের দুই পাশে আক্রমণে ধার বাড়াতে থাকছেন শুকি ইতোফুসা (বাঁয়ে) এবং রাকিব হোসেন (ডানে)। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাঁধে; তাকে সঙ্গ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী ও শমিত সোম।  এছাড়া রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। আর গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ একাদশ গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)। আক্রমণভাগ: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন ও রাকিব হোসেন। আরটিভি/এসআর
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এরপর নাটকীয়ভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।  এতেই উয়েফা নেসনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল দলের ফুটবলারদের জার্সি নম্বরে এসেছে বড় পরিবর্তন। রোনালদোর সেই আইকনিক ‘৭’ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও। বৃহস্পতিবার (১ অক্টোবর) কোপেনহেগেনে নেসনস লিগের ‘এ৪’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।  ম্যাচের জন্য উয়েফার ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই নেই রোনালদো। উয়েফার দেওয়া পর্তুগালের স্কোয়াড লিস্টে নতুন করে জার্সি নম্বরও দেওয়া হয়েছে।  যেখানে দেখা গেছে লিয়াও এখন পর্তুগালের হয়ে ‘৭’ নম্বর পরে নামবেন। সাধারণত ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেন লিয়াও। তিনি ৭ নম্বর পাওয়ায় তার সাবেক ১৭ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফাবিও সিভাকে।  আরটিভি/এসআর
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
এশিয়ান গেমস হকি / বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।  বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। আরটিভি/এসআর
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
আরও পড়ুন
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়