ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিগ ব্যাশে আসছে নতুন যেসব নিয়ম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নতুন এক নিয়ম চালু হচ্ছে। যা টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও কৌশলগত ও আকর্ষণীয় করে তুলবে। নতুন নিয়ম ‘ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডার’ অনুযায়ী, একটি দল একজন খেলোয়াড়কে শুধুমাত্র ব্যাটার হিসেবে এবং আরেকজনকে শুধুমাত্র ফিল্ডার হিসেবে নামাতে পারবে।

এই নিয়মে ডেজিগনেটেড ব্যাটার কেবল ব্যাটিং করবে, কোনো ফিল্ডিং করবে না। আর ডেজিগনেটেড ফিল্ডার ফিল্ডিং ও উইকেটকিপিং করবে, কিন্তু ব্যাটিং কিংবা বোলিং করবে না। ম্যাচ শুরুর আগে অধিনায়কদের এই মনোনীত ব্যাটার ও ফিল্ডারের নাম ঘোষণা করতে হবে।

বিগ ব্যাশ লিগ ম্যানেজার অ্যালিস্টার ডাবসন জানিয়েছেন, এই নিয়ম দলগুলোকে কৌশলগত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং দর্শকরা আরো উপভোগ করতে পারবেন। সাবেক অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক রিকি পন্টিং বলছেন, এই নতুন নিয়ম তারকাদের ক্লান্তি কমাবে এবং ইনজুরির ঝুঁকি কমানোর মাধ্যমে ভবিষ্যতে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার উৎসাহ বাড়াবে।

আরও পড়ুন

উল্লেখ্য, আইপিএলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম রয়েছে, যেখানে ইনিংসের মাঝপথে বদলি খেলোয়াড় নামানো যায়। বিগ ব্যাশে আগেও ২০২০ ও ২০২২ সালে ‘এক্স ফ্যাক্টর প্লেয়ার’ নামে অনুরূপ নিয়ম চালু করা হয়েছিল, কিন্তু দলগুলো এটি গ্রহণ না করায় ২০২১-২২ মৌসুমের পর এটি বাতিল হয়।
নতুন নিয়মের মাধ্যমে বিগ ব্যাশ আরও রঙিন এবং দর্শকপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা