ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-৩ গোলে ভুটানের বিপক্ষে ড্র করেছে। শনিবার (১৭ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ম্যাচের প্রথমার্ধে ভুটান ১-০ গোলে এগিয়ে যায়। তবে সুমাইয়া মাতসুসিমার দূরপাল্লার শট বাংলাদেশের সমতা ফেরায়। ফলে প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ গোল করার সুযোগ নষ্ট করলেও ভুটান দুই গোল করে এগিয়ে যায়। এরপর লড়াই চালিয়ে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন প্রথমে একটি গোল করেন, পরে মাসুরা পারভীন সমতা ফেরান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলই গোলের জন্য চেষ্টা করলেও স্কোর পরিবর্তন না হওয়ায় ৩-৩ ড্র হয়।

আরও পড়ুন

এর আগে, বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। ভুটান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

সাফ নারী ও পুরুষ ফুটসাল প্রতিযোগিতায় মোট ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে, আর পুরুষ ফুটসাল দল এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচ সম্পন্ন করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার