ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে বড়  ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।

পিঠের নিচের অংশে লাম্বার বোন স্ট্রেস ইনজুরিতে ভুগছেন কামিন্স। ফাস্ট বোলিংয়ের অতিরিক্ত চাপের কারণে মেরুদণ্ডে সৃষ্ট ক্ষুদ্র ফাটল থেকেই এই ইনজুরির সূত্রপাত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগেই চোটে পড়ে পাঁচ টেস্টের মধ্যে চারটিতে মাঠের বাইরে থাকতে হয় অস্ট্রেলিয়ান অধিনায়ককে। দীর্ঘ পুনর্বাসন শেষে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন করলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ছয় উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ দুই টেস্টে আবারও তাকে বিশ্রামে রাখা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে কামিন্সকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল অস্ট্রেলিয়া। তবে এখন বাস্তবসম্মত অবস্থান নিয়েছে দলটি।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, প্যাটের অবস্থা অন্যদের থেকে আলাদা। সে সম্ভবত টুর্নামেন্টের তৃতীয় বা চতুর্থ ম্যাচের সময় দলে যোগ দেবে। আমরা তাকে সর্বোচ্চ সময় দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই।

তিনি আরও জানান, কামিন্সের পিঠের চোটের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে এটাই আমাদের পরিকল্পনা। প্রয়োজনে বিকল্প ভাবতেও আমরা প্রস্তুত, যোগ করেন বেইলি।

এর আগে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেরিতে দলে যোগ দিয়েও ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। কামিন্সের ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে বলে আশাবাদী অস্ট্রেলিয়া। তবে শুরুর ম্যাচগুলোতে অধিনায়ককে না পাওয়াটা যে বড় চ্যালেঞ্জ তা স্বীকার করছে ক্রিকেট মহল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ