ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তাহলে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে আসছে, তারা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়। এই অবস্থায় আইসিসির সঙ্গে বিসিবির টানাপোড়েন এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।

ইএসপিএন-ক্রিকইনফো সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে ২১ জানুয়ারির মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকে। তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার প্রস্তাব দেয় বিসিবি।

তবে আইসিসি তাদের নির্ধারিত সূচি পরিবর্তনে রাজি হয়নি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’-তে, যেখানে ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে স্থানান্তর করে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করা হোক, কারণ আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি এই প্রস্তাবও নাকচ করে দেয় এবং জানায়, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

প্রথমদিকে জানা গিয়েছিল, আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি রয়েছে। তবে সর্বশেষ খবরে জানা গেছে, তারা আর এই প্রস্তাবে সম্মত নয়। ফলে বিসিবির সামনে বিকল্প পথ আরও সংকুচিত হয়ে এসেছে।

বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। বিষয়টি আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে।এক পরিচালক বলেন, আমরা বিশ্বকাপ অবশ্যই খেলতে চাই, তবে সেটা ভারতের বাইরে। খেলোয়াড় ও দলের অন্যান্য সদস্যদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তবে আইসিসি বাংলাদেশের জায়গায় বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

আরও পড়ুন

সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন পুরোপুরি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। ক্রিকেট মহলে আলোচনা রয়েছে, আইসিসি সভাপতি জয় শাহ যদি ব্যক্তিগত উদ্যোগে সমাধানসূত্র বের করতে পারেন, তাহলেই বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলার পথ খুলতে পারে। অন্যথায়, সময়ের স্বল্পতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল