বিশ্বকাপের আগে বড় সুখবর পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৬:৪৪ পিএম


বিশ্বকাপের আগে বড় সুখবর পেলেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি: রংপুর রাইডার্স

রাজনৈতিক কারণে আসন্ন আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝেই বড় সুখবর পেয়েছেন মোস্তাফিজ। উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত বছর বাংলাদেশ জাতীয় দল, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে। বছরজুড়ে তিনি নিয়েছেন ৫৯টি উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। নূন্যতম ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় (১৮.০৩) ছিল সবচেয়ে ভালো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে। রান আটকে রাখা ও নিয়মিত উইকেট নেয়ার কার্যকারিতাই মোস্তাফিজকে এনে দিয়েছে উইজডেন একাদশে জায়গা।

উইজডেনের ২০২৫ টি-টোয়েন্টি একাদশ: অভিষেক শর্মা (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), স্যাম কারেন (ইংল্যান্ড), ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), 
জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও বরুণ চক্রবর্তী (ভারত)।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission