ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের সেঞ্চুরি করলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে জয়ের সেঞ্চুরি পূর্ণ করলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে স্পেনের পেদ্রো মার্টিনেজকে একপ্রকার উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।

মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৬-৩, ৬-২ ও ৬-২ সেটে জয় পান জোকোভিচ। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ জয়ের অনন্য মাইলফলকে পৌঁছান ২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

ম্যাচজুড়ে সার্ভিংয়ে ছিলেন দুর্দান্ত। ৫৭টি সার্ভ পয়েন্টের মধ্যে মাত্র পাঁচটি পয়েন্ট হারান তিনি। পুরো ম্যাচে আটটি গেম জিতেছেন কোনো পয়েন্ট না হারিয়েই, যা তার আধিপত্যের স্পষ্ট প্রমাণ।

এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের জয়সংখ্যা দাঁড়াল ১০০-তে। এর আগে উইম্বলডনে তার জয়সংখ্যা ১০২ এবং রোলাঁ গারোয় ১০১। এখন লক্ষ্য ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়।

আরও পড়ুন

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, পারফরম্যান্স নিয়ে অভিযোগ করার কিছু নেই। টুর্নামেন্টের শুরুতে এমন ম্যাচ আত্মবিশ্বাস বাড়ায়।” তিনি আরও জানান, পরের ম্যাচের আগে শরীরকে সতেজ রাখাতেই মনোযোগ দেবেন।

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির কোয়ালিফায়ার ফ্রানচেসকো মায়েসত্রেল্লি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
মাদ্রিদকে বড় দুঃসংবাদ দিলেন জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
সিনারকে হারিয়ে জোকোভিচের ইতিহাস
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ