ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মাদ্রিদকে বড় দুঃসংবাদ দিলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

দীর্ঘায়িত হচ্ছে নোভাক জোকোভিচের কোর্টে ফেরার অপেক্ষা। কাঁধের চোট পুরোপুরি সেরে না ওঠায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই সার্বিয়ান মহাতারকা।

২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ সর্বশেষ এক মাস আগে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে জ্যাক ড্র্যাপারের বিপক্ষে খেলেছিলেন। সেই হারের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি সাবেক এই বিশ্বসেরাকে।

আরও পড়ুন

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম পোস্টে ৩৮ বছর বয়সী জোকোভিচ লিখেন, দুর্ভাগ্যবশত এ বছর আমি মাদ্রিদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। দ্রুত কোর্টে ফেরার জন্য আমার সুস্থতার লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই সবার সাথে দেখা হবে।

চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমান র‍্যাঙ্কিংয়ের চার নম্বর এই তারকার। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এরপর ক্লান্তির দোহাই দিয়ে দোহা ওপেন এবং পরবর্তীতে কাঁধের চোটের কারণে মিয়ামি ও মন্টে কার্লো ইভেন্ট থেকেও সরে দাঁড়ান এই টেনিস কিংবদন্তি। মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ানোয় তার ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।

এই বছর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন জোকোভিচ। এক মাসের মধ্যে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। এমন সময়ে কোর্টে প্রস্তুতি না নিতে পারা হবে জোকোভিচের জন্য বড় ধাক্কা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের হাতছানি পেয়েছিলেন কোনো আমেরিকান খেলোয়াড়। তবে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এই আমেরিকান তরুণের।
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’ এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’ বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি। আরটিভি/এসআর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ঠান্ডা মেজাজ আর কোর্টে বিধ্বংসী পারফরম্যান্স—দুইয়ের দারুণ এক মেলবন্ধনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন নিজের নামে করে নিলেন এলেনা রিবাকিনা।
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এছাড়াও শনিবার (১২ সেপ্টেম্বর) টিভিতে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবের ম্যাচ রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল-ফুলহাম রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি-হাল সিটি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ টটেনহাম-এভারটন রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ সান্ডারল্যান্ড-আর্সেনাল রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রেসিং-দেপোর্তিভো সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ওসাসুনা-এসপানিওল রাত ৮-১৫ মি., টি স্পোর্টস বিলবাও-এলচে রাত ১০-৩০ মি., টি স্পোর্টস রিয়াল মাদ্রিদ-ভায়েকানো রাত ১টা, টি স্পোর্টস ইউএস ওপেন : নারী ফাইনাল সাবালেঙ্কা-রিবাকিনা রাত ২টা, স্টার স্পোর্টস ১ ও ২ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। এ ছাড়াও শুক্রবার (১১ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তান।  এজবাস্টন টেস্ট-৩য় দিন ইংল্যান্ড-পাকিস্তান বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ নারী এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তান-শ্রীলঙ্কা রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ইউএস ওপেন : পুরুষ সেমিফাইনাল জভেরেভ-খাচানভ রাত ১টা, স্টার স্পোর্টস ১ ও ২ টিয়াফো-শেলটন আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ১ ও ২   লা লিগা সেভিয়া-ভ্যালেন্সিয়া রাত ১টা, টি স্পোর্টস আরটিভি/এসআর
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ