ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিপিএলের ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়েই পর্দা নামছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। শুক্রবার(২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

বিশেষ চমক নিয়ে আসছে বিপিএলের ট্রফি উন্মোচন। প্রায় ২৫ হাজার ডলার ব্যয়ে প্রস্তুত হওয়া এই ট্রফি এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে ফাইনালের আগেরদিন বেলা ৪টায় হবে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান। বিসিবি এই অনুষ্ঠান সম্পর্কে বড় ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি এবং বিপিএল গভার্নিং কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, ট্রফি উন্মোচনের সঙ্গে জড়িয়ে আছে একটি বড় চমক।

ফাইনাল ম্যাচে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা থাকছে না। তবে মাঠে থাকবে আকর্ষণীয় আতশবাজি এবং লেজার শো, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন

টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে পরাজিত করে চট্টগ্রাম রয়্যালস প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছিল। এলিমিনেটরে রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট সিক্সার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রাজশাহী।

আগামীকাল এই দুই শক্তিশালী দল মাঠে নামবে বিপিএল শিরোপা জয়ের জন্য। উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় এক ম্যাচের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বিপিএলের ট্রফি উন্মোচন নিয়ে দর্শকদের জন্য সুখবর
বিপিএলের ম্যাচ শুরুর বিষয়ে যা জানা গেল
যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ
অ্যাডাম রসিংটনের বিপিএলে বিশ্বরেকর্ড