ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভারতের সাবেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী মদন লাল দাবি করেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনে বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান। তাঁর মতে, ভারতকে ‘চাপে ফেলতে’ পাকিস্তান ও বাংলাদেশ একযোগে কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, তারা আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না এবং ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দল পাঠাবে না।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ তাদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। এরপর টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ বিষয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মদন লাল বাংলাদেশের সিদ্ধান্তকে ‘অবিবেচনাপ্রসূত ও বোকামি’ বলে মন্তব্য করেন। সাবেক এই অলরাউন্ডারের মতে, এমন একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

মদন লাল বলেন, আমি একে বোকামি বলব। এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বরং বাংলাদেশই সবকিছু হারাবে। বাণিজ্যিক দিক থেকে এমন বড় টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশের বিশাল ক্ষতি হবে। আমার মনে হয়, পাকিস্তানই বাংলাদেশকে এই সিদ্ধান্ত নিতে উসকানি দিয়েছে। তাদের উদ্দেশ্য ভারতকে দুর্বল করা।

সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে মদন লাল জানান, দুটি শহরই নিরাপদ।

তিনি আরও বলেন, মুম্বাই ভারতের অন্যতম নিরাপদ শহর। এতে ভারতীয় বোর্ডের কোনো ক্ষতি হবে না। আমার মতে, পুরো বিষয়টিই রাজনৈতিক। পাকিস্তান ও বাংলাদেশ এখানে সক্রিয় ভূমিকা রাখছে, কারণ তারা ভারতকে বিব্রত করতে চায়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা