ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। আজ পাকিস্তানের বিপক্ষে ৯–১ গোলের বিশাল জয় তুলে নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সাবিনা খাতুনের দল।

এর আগে গতকাল পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৫–১ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই হতাশার জবাব আজ দাপটের সঙ্গে দিয়েছে নারী দল।

সাফ নারী ও পুরুষ উভয় ফুটসাল টুর্নামেন্টেই ৭টি দেশ অংশ নিচ্ছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

আজ দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তবে ম্যাচটি ড্র না হলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও যদি ভারত জিতে দুই দলের পয়েন্ট সমান হয় (১৩), সেক্ষেত্রে হেড-টু-হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।

আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–০ গোলে এগিয়ে যায় দলটি, যা চলতি টুর্নামেন্টে কোনো দলের প্রথমার্ধে সর্বোচ্চ গোল। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা ও সমাপ্তি করেন প্রথমার্ধে। মাঝখানে নুসরাত জোড়া গোল করেন, আর নীলা ও কৃষ্ণা একটি করে গোল যোগ করেন।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। পাকিস্তান একটি সান্ত্বনাসূচক গোল পেলেও আরও তিনটি গোল হজম করে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সাবিনা খাতুন আরও দুটি গোল করেন এবং কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল।

পুরো ম্যাচজুড়েই বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। নেতৃত্ব, গোল করা ও মাঠে নিয়ন্ত্রণ সব দিক থেকেই ম্যাচে ছিলেন অনন্য। বাংলাদেশ নারী ফুটসাল দলের এই দাপুটে জয় শিরোপা জয়ের আশা আরও উজ্জ্বল করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
করাচিতে ১৪৪ ধারা জারি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা