বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তে কেইন উইলিয়ামসন যা বললেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৯ পিএম


বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তে কেইন উইলিয়ামসন যা বললেন
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামা এই কিউই তারকা নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় উইলিয়ামসন বলেন, এই পরিস্থিতির খুঁটিনাটি সব দিক আমি পুরোপুরি জানি না। সাধারণত, আপনি চাইবেন বড় টুর্নামেন্ট বা বিশ্ব আসরগুলোতে সব দল এবং খেলোয়াড়রা অংশ নিক। কিন্তু স্পষ্টতই সেখানে কিছু বিষয় সমাধানের বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে।

তিনি আরও জানান, প্রতিটি পরিস্থিতিই আলাদা এবং বিষয়গুলো অনেক সময় দেশ বা দলগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করে। সত্যি বলতে, এ বিষয়ে মন্তব্য করা কঠিন। আমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি না, যোগ করেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, বাইরে থেকে বিষয়গুলো যতটা সহজ মনে হয়, বাস্তবে তা হয়তো তার চেয়েও অনেক বেশি জটিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান বের হবে বলেই তিনি আশাবাদী।

উইলিয়ামসনের প্রত্যাশা, সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে এই সংকটের কোনো না কোনো সমাধান পাওয়া যাবে। এই বিষয়গুলো হয়তো এখানে বসে আমাদের আলোচনার চেয়েও অনেক বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর সমাধান হবে, বলেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission