ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের পরিবর্তে বিসিবির কাছে যে অনুরোধ করলেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন শান্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বকাপ খেলা না হলে বর্তমানে বিশ্রামে থাকতে হবে ক্রিকেটারদের। তবে এই সময়ে নতুন টুর্নামেন্ট চান রাজশাহীর ওয়ারিয়র্সকে শিরোপা জেতানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২৪ জানুয়ারি) ফাইনালের পরে সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন তিনি।

শান্ত বলেন, বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনূর্ধ্ব থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয় যেন সবাই খেলতে পারে। বাইরের ব্যাপারগুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু থাকে।

আরও পড়ুন

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন ক্রিকেটাররা।

সেই প্রসঙ্গে শান্ত বলেন, এটা (ক্রিকেটারদের সঙ্গে বৈঠক) অবশ্যই ভালো লাগার ব্যাপার। কথা হয়েছে। স্বাস্থ্যকর কথা হয়েছে। আমাদের ডেকেছেন এটা নিয়ে প্লেয়াররা খুশি। (আরও আগেই দরকার ছিল কি না) আমার বলা কঠিন। দলের পার্ট তো আমি ছিলাম না। আমার সঙ্গে হয়নি (যোগাযোগ)।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্তরের (ক্লাব ও প্রথম বিভাগ ক্রিকেট) ক্রিকেট নিয়ে চলা নানা সমালোচনা, টানাপোড়েন নিয়েও কথা বলেছেন টেস্ট দলের এই অধিনায়ক।

তার ভাষ্য, ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনূর্ধ্ব করব আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে হয়।
প্লেয়ার হিসেবে একটা কথা বলতে চাই, গত এক-দুই বছরে, বাইরে যে পরিবেশ, এটা ক্রিকেটের অনেক ক্ষতি হচ্ছে। একটা অনূর্ধ্ব করব, যারা এই দায়িত্বে আছেন, সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন চালু হয় এটা জরুরি।

তিনি আরও বলেন, খেলা হয়তো চলছে তবে আরও সুন্দরভাবে কীভাবে চালানো যায় এটা জরুরি। এখন আসলে সবাই অনিশ্চয়তার মধ্যে আছি কীভাবে কী হবে। সবারই নিজ নিজ জায়গায় দায়িত্ব আছে, খেলা যেন মাঠে নিয়মিত হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়– এটা জরুরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি