ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত

ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিন্দ্রা। এর আগে ও পরে দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৮ সাল থেকে টানা ৩৬ বছর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে অবসর নেন এই প্রভাবশালী ক্রিকেট সংগঠক।

আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় পরিবর্তনের সঙ্গে বিন্দ্রার নাম ওতপ্রোতভাবে জড়িত। একসময় আইসিসির বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ, শুধুমাত্র ইংল্যান্ডেই আয়োজন হতো। তবে ১৯৮৭ সালে সেই ধারা ভেঙে যায়। ওই বছর ভারত ও পাকিস্তান যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে, যা ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে ইন্দ্রজিত সিং বিন্দ্রার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বর্ষীয়ান ক্রিকেট প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিসিআই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বোর্ড জানায়, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে বোর্ড তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

আরও পড়ুন

শোক জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে গভীর শোক জানাচ্ছি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
এফবিসিসিআই রপ্তানি গবেষণা সেলের প্রথম সভা অনুষ্ঠিত
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম