ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপসহ নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনাকে কেন্দ্র করে বিসিবির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাটি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছে বিসিবি। তার মতে, এই ইস্যুতে বোর্ড আরও দায়িত্বশীল ও কূটনৈতিক ভূমিকা পালন করলে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পরিস্থিতি সৃষ্টি হতো না।

আমিনুল বলেন, মুস্তাফিজ ইস্যু নিয়ে আমি বারবার কথা বলেছি। যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো একজন বোলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, সেটি যদি বোর্ড ও আইপিএলের সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, তাহলে আজকের এই বিশ্বকাপ পরিস্থিতি তৈরি হতো না।

বিসিবির ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কারও কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকলে তা তদন্ত করে বের করা হবে এবং জনগণ তার ব্যবস্থা নেবে, ইনশাআল্লাহ।

বোর্ড পরিচালকদের বেফাঁস মন্তব্য ও ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে আমিনুল হক বলেন, ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি করবে এটা যেমন শোভনীয় নয়, তেমনি বোর্ড পরিচালকের বক্তব্যও দায়িত্বজ্ঞানহীন। খেলোয়াড় ও সংগঠকদের আরও পেশাদার আচরণ করা উচিত। ব্যক্তিগত ইস্যু দিয়ে খেলাধুলাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়।

বিশ্বকাপ প্রসঙ্গে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত না হলে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ মেয়াদে এটি আমাদের দায়িত্ববোধ ও সম্মানকে তুলে ধরবে।

তিনি আরও যোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিবি ও আইসিসির মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণেই বিষয়টি আরও জটিল হয়েছে। সঠিক আলোচনার মাধ্যমে এটি সুন্দরভাবে সমাধান করা যেত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সবশেষে আমিনুল হক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বকাপে খেলছে এবং বিশ্ব ক্রিকেটে আমাদের মর্যাদাশীল অবস্থান রয়েছে। বিশ্বকাপে না খেলতে পারা দেশবাসীর প্রত্যাশার পরিপন্থী। সবার আগে দেশের কথা চিন্তা করে, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে সমাধান খোঁজা উচিত ছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী