ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অবসর ভেঙে মাঠে ফিরলেন ৩৯ বছরের নানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন পর্তুগিজ তারকা লুইস নানি। ৩৯ বছর বয়সে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার কাজাখস্তানের ক্লাব এফসি আকতোবের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে অবসরের ঘোষণা দিলেও মধ্য এশিয়ার ক্লাবটির প্রকল্প তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। খবর গোল ডটকম।

আকতোবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ক্লাবের ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নানি। অর্থাৎ মাঠে খেলার পাশাপাশি কোচিং ও তরুণ খেলোয়াড়দের উন্নয়ন কার্যক্রমেও তাকে দেখা যেতে পারে। উল্লেখ্য, সম্প্রতি উয়েফার ‘এ এলিট ইয়ুথ লাইসেন্স’ কোর্স সম্পন্ন করেছেন নানি, যা অনূর্ধ্ব-১৩ থেকে অনূর্ধ্ব-১৯ বয়সী খেলোয়াড়দের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়।

ক্লাবে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নানি বলেন, এফসি আকতোবেতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্লাব ও কাজাখস্তানের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে মুখিয়ে আছি। ক্লাবের মালিক নুরলান আরতিকবায়েভ, চেয়ারম্যান আরমান ওস্পানোভ এবং গভর্নর আসখাত শাখারভের আতিথেয়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই দলকে নতুন উচ্চতায় নিতে সর্বোচ্চ চেষ্টা করব।

সবশেষ পর্তুগিজ শীর্ষ লিগে এসত্রেলা দা আমাদোরার হয়ে খেলেছিলেন নানি। ক্লাব ছাড়ার সময় তিনি জানিয়েছিলেন, দায়িত্ব পালনের তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছেন। তবে আকতোবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তাকে আবারও বুট জোড়া পরতে উদ্বুদ্ধ করেছে। কাজাখস্তান প্রিমিয়ার লিগের ২০২৬ মৌসুম শুরু হবে মার্চে, নতুন মৌসুমের আগে নিজেকে প্রস্তুত করার জন্য তার হাতে রয়েছে এক মাসের কিছু বেশি সময়।

গত মৌসুমে ১৪ দলের লিগে পঞ্চম স্থান অর্জন করে এফসি আকতোবে। ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ থেকে তারা পিছিয়ে ছিল মাত্র পাঁচ পয়েন্টে।

আরও পড়ুন

২০০৭ সালে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দ্রুতই ক্লাবটির জনপ্রিয় তারকায় পরিণত হন নানি। ইউনাইটেডের জার্সিতে ২৩০ ম্যাচে তিনি ১০৬টি গোলে সরাসরি অবদান রাখেন এবং দলকে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগ কাপ জয়ে সহায়তা করেন। ২০১৫ সালে ইউনাইটেড ছাড়ার পর ফেনারবাহচে, ভ্যালেন্সিয়া, লাজিও, অরল্যান্ডো সিটি, ভেনেজিয়া, মেলবোর্ন ভিক্টরি ও আদানা দেমিরস্পরের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ উইঙ্গার।

আগামী মৌসুমে কাজাখস্তান প্রিমিয়ার লিগে নানি একমাত্র সাবেক প্রিমিয়ার লিগ তারকা নন। চেলসির সাবেক উইঙ্গার ভিক্টর মোজেসও সম্প্রতি দেশটির ক্লাব এফসি কাইসারে যোগ দিয়েছেন। ফলে নতুন মৌসুমে কাজাখ ফুটবলে বাড়তি আকর্ষণ যোগ হতে যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ