আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম


আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে ইতালি। দুবাইয়ে অনুষ্ঠিত তৃতীয় ওয়ার্ম-আপ ম্যাচে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে দলটি। এটিই প্রথমবার, যখন কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর কৃতিত্ব দেখাল ইতালি। তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার ও রোববার অনুষ্ঠিত প্রথম দুই প্রস্তুতি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড।

ম্যাচে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। ওপেনার পল স্টার্লিং দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন, যেখানে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। এছাড়া মার্ক অ্যাডায়ার করেন ২৫ রান এবং বেন ক্যালিটজ যোগ করেন ২২ রান।

বিজ্ঞাপন

তবে ইনিংসের শেষদিকে ধস নামে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে। মাত্র দুই ওভারের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র ১৬ রান। ফলে দুই বল বাকি থাকতেই শেষ হয় তাদের ইনিংস।

ইতালির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে। তিনি ২৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। গ্রান্ট স্টুয়ার্ট ও জেজে স্মাটস নেন দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ইতালির শুরুটা ছিল নড়বড়ে। টপ অর্ডারে ওয়েন ম্যাডসেন ৩৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হন। তার আউটের পর ইতালির স্কোর দাঁড়ায় ১০৮/৫। এরপর জিয়ান-পিয়েরো মিয়াদে দ্রুত ফিরে গেলে ১১১ রানে ছয় উইকেট হারায় দলটি। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ বলে ৪৪ রান।

আরও পড়ুন

চাপের মুহূর্তে সপ্তম উইকেটে গ্রান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানোর ৪৬ রানের জুটি ইতালিকে জয়ের পথে নিয়ে যায়। স্টুয়ার্ট ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর ক্যাম্পোপিয়ানো করেন ৮ রান। তিন বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে ইতালি।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে ম্যাথিউ হামফ্রিস ও মার্ক অ্যাডায়ার চার ওভার করে দুটি করে উইকেট নেন, দুজনই দেন ২৩ রান।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission