ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আইসিসির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত

অবশেষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া এই দলের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলটির অন্যতম সদস্য হিসেবে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফ।

বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটের উপরও পড়েছে। পাকিস্তানি বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে সময় ও ঝামেলা বাড়ছে।

ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, ভিসা সমস্যার দ্রুত সমাধান চায় স্কটল্যান্ড, এবং আইসিসির সঙ্গে সমন্বয় করে বিষয়টি ঠিকমত মোকাবিলা করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, আইসিসি ও বিসিসিআই তাদের কর্তৃত্বের মধ্যে থাকা বিষয়গুলো নিয়ে কাজ করছে, যাতে আমরা দ্রুত ভিসা পেতে পারি।

স্কটল্যান্ডের দল ঘোষণা করেছে রিচি বেরিংটনকে অধিনায়ক করে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে কলকাতা ও মুম্বাইয়ের মাঠগুলোতে স্কটল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড দল এই সপ্তাহের শেষের দিকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সাফিয়ান শরীফসহ দলের সদস্যরা আইসিসি ও বিসিসিআই থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেতে অপেক্ষায় রয়েছেন, যাতে ভারতীয় ভিসা সমস্যা নির্বিঘ্নে সমাধান হয় এবং বিশ্বকাপ অংশগ্রহণ নিশ্চিত হয়।

আরও পড়ুন

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের দল: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাড কারি,ওলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক,ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল

ট্রাভেলিং রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জার্ভিস

নন–ট্রাভেলিং রিজার্ভ: ম্যাককেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!
স্কটল্যান্ডের বিপক্ষে কোন একাদশ খেলাবে ব্রাজিল
স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার ?