ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে ভিসা জটিলতায় স্কটল্যান্ড, নেই জার্সি ও স্পন্সর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও নানা জটিলতায় পড়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল। স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের ভিসা সমস্যা, বিশ্বকাপের জন্য আলাদা জার্সি না থাকা এবং কোনো স্পন্সর না জোটার মতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা।

বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ কয়েকজন ক্রিকেটারের ভিসা দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। তবে এসব জটিলতার মধ্যেও নির্ধারিত সময়েই ভারতে পৌঁছাতে পারবে স্কটল্যান্ড দল এমন আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছে স্কটিশ ক্রিকেট বোর্ড। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে শনিবার স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (১৪তম) শীর্ষে থাকায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার কাছ থেকে ফোন পাওয়ার পর থেকেই ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারা দিন-রাত কাজ করছেন বলে জানান লিন্ডব্লেড।

ভিসা প্রক্রিয়া নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত। পরিস্থিতি অবশ্যই ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং, তবে আমরা আত্মবিশ্বাসী যে সব খেলোয়াড়কে সময়মতো সেখানে পাঠাতে পারব।

আরও পড়ুন

বিশ্বকাপ সামনে রেখে দ্রুত একজন বড় স্পন্সর যুক্ত করার চেষ্টা চলছে স্কটল্যান্ডের। পাশাপাশি নতুন জার্সি সময়মতো পাওয়া যাবে বলেও আশাবাদী তারা। লিন্ডব্লেড বলেন,নতুন কিট পেলে ভালো, না পেলেও আমাদের নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের জার্সিতেই খেলতে দেখা যেতে পারে। স্পন্সর ঠিক করতে হাতে আছে মাত্র সাত দিন।

বিশ্বকাপে মূলত বাংলাদেশের নির্ধারিত সূচিই পেয়েছে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে তারা। আপাতত সেই ম্যাচ পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন না লিন্ডব্লেড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ