ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঋতুপর্ণার হ্যাটট্রিকে রাজশাহীর ১৩–০ গোলের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগে গোলবন্যার ম্যাচে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব ১৩–০ ব্যবধানে সিরাজ স্মৃতি ফুটবল দলকে পরাজিত করেছে। ম্যাচে হ্যাটট্রিক করেন ঋতুপর্ণা চাকমা। দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২–০ গোলে বিকেএসপিকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।

রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান আলপী আক্তার, যিনি একাই পাঁচ গোল করেন। এছাড়া নেপালের দীপা সাহী একটি, শাহেদা আক্তার রিপা দুটি এবং মুনকি আক্তার একটি গোল করেন। ঋতুপর্ণা চাকমার হ্যাটট্রিক রাজশাহীর বড় জয়ের ভিত্তি গড়ে দেয়।

এই জয়ের ফলে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে ১১ দলের লিগে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী স্টারস। লিগে তাদের আর দুটি ম্যাচ বাকি রয়েছে। রাজশাহীর শিরোপা জয়ের পথে একমাত্র বড় বাধা সেনাবাহিনী ফুটবল দল। লিগের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। সেনাবাহিনী যদি রাজশাহীকে হারায় এবং উভয় দলই নিজেদের নবম ম্যাচ জিতে নেয়, তাহলে পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

এদিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও এবারের লিগে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করছে। রাজশাহীর কাছে হেরে যাওয়ায় তারা বর্তমানে শীর্ষস্থান থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। তাই শিরোপা নির্ধারণে রাজশাহী ও সেনাবাহিনীর ম্যাচের দিকেই তাকিয়ে আছে ফরাশগঞ্জ। আজ বিকেএসপির বিপক্ষে ফরাশগঞ্জের জয় আসে মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে।

অন্যদিকে সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। নারী লিগের শীর্ষ অনেক দলে অ-২০ বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় থাকায় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগে বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি লিগের শেষ দুই রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

তবে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে ও পরের দিন ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়েও ফুটবলাঙ্গনে আলোচনা চলছে। জাতীয় নির্বাচনের কারণে ইতোমধ্যে প্রিমিয়ার ফুটবল লিগ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
এশিয়ান গেমস ফুটবলে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা
ভারতের গোয়ায় এবার ঋতুপর্ণাদের পরীক্ষা
নারী এশিয়ান কাপের জন্য ঋতুপর্ণাদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী