ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বের শীর্ষ ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় বিপিএলের অবস্থান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় পুরনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে চরম হতাশাজনক অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’ প্রকাশিত সাম্প্রতিক এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত বিশ্বের শীর্ষ ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সর্বশেষ বা দশম অবস্থানে রয়েছে বিপিএল।

বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার পরপরই এই র‍্যাঙ্কিং প্রকাশ করে ম্যাগাজিনটি। বিনোদন মূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা এই চারটি সূচকের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, চারটির মধ্যে তিনটি সূচকেই বিপিএল রয়েছে তালিকার একেবারে নিচে। কেবল গ্রহণযোগ্যতার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে পেছনে ফেলে নবম স্থানে অবস্থান করতে পেরেছে বাংলাদেশি এই লিগ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশে বিপিএলের বিপুল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি মালিকানার ঘন ঘন পরিবর্তন, খেলোয়াড় দলবদলে অস্থিরতা, আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সময়সূচি বিপিএলের উন্নয়নের বড় অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লিগটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও প্রতিবেদনে বলা হয়। একই কারণে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)ও তালিকার নিচের দিকে অবস্থান করছে।

আরও পড়ুন

সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষস্থান দখল করেছে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল এগিয়ে থাকলেও বিনোদনের বিচারে এসএ টি-টোয়েন্টিকে এগিয়ে রেখেছে ম্যাগাজিনটি।

তালিকার বাকি অবস্থানগুলোতে রয়েছে তৃতীয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, চতুর্থ ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, পঞ্চম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), ষষ্ঠ পাকিস্তান সুপার লিগ (পিএসএল), সপ্তম যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), অষ্টম আইএল টি-টোয়েন্টি, নবম শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং দশম স্থানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার