ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আরসিবির শেয়ার কিনতে যাচ্ছেন আনুশকা-রণবীর!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
আরসিবির শেয়ার কিনতে যাচ্ছেন আনুশকা-রণবীর! ছবি: সংগৃহীত

আইপিএলের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলে যাচ্ছেন বিরাট কোহলি। আর তার খেলা দেখতে নিয়মিতই মাঠে দেখা যায় স্ত্রী আনুশকা শর্মাকে। গুঞ্জন রয়েছে, আরসিবির শেয়ার কিনতে যাচ্ছেন আনুশকা, তালিকায় রয়েছে রণবীর কাপুরের নামও।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেঙ্গালুরুর মালিকানায় ছিল ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান বিজয় মালিয়া। পরে ২০১৫ সালে যুক্তরাজ্যভিত্তিক অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেয়।

ডিয়াজিওর অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তবে শিরোপা জয়ের পরপরই প্রতিষ্ঠানটি দলটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

সিএনবিসি টিভি১৮-এর তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর পুরো মালিকানা কিনতে ব্যয় হতে পারে প্রায় ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩৫৯ কোটি টাকা। গুঞ্জন রয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালা, যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)–এর শেয়ার কেনার আগ্রহ দেখাচ্ছেন রণবীর। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিতে বিনিয়োগের কথা ভাবছেন অভিনেত্রী আনুশকা শর্মাও।

প্রতিবেদনে বলা হয়েছে, আনুশকা বেঙ্গালুরুর ৩ শতাংশ শেয়ার কিনতে চান, যার জন্য তাকে প্রায় ৪০০ কোটি রুপি বিনিয়োগ করতে হতে পারে।

অভিনয়ের পাশাপাশি আনুশকা কোহলির ব্যবসায়িক দিকও দেখভাল করেন। তার মালিকানায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস, পোশাক ব্র্যান্ড নুশ, পাশাপাশি ভেজিটেরিয়ান ফুড কোম্পানি হোলসাম ফুডস–এর সঙ্গেও তিনি যুক্ত।

আরও পড়ুন

অন্যদিকে রণবীর কাপুর এরই মধ্যে ক্রীড়া বিনিয়োগে অভিজ্ঞ। ২০১৯ সালে ‘সিটি ফুটবল গ্রুপ’ মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনলেও পাঁচ বছরের মধ্যে তারা সরে যায়। চলতি বছর ক্লাবটির মালিকানা আবার ফিরে যায় রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে রণবীর বেঙ্গালুরুর ২ শতাংশ শেয়ার কিনতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এজন্য তার ব্যয় হতে পারে ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আগামী মৌসুমের নিলাম। সূচি অনুযায়ী ২৬ মার্চ শুরু হবে ৮৪ ম্যাচের টুর্নামেন্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড 
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা