ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স বরখাস্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগগুলো মূলত ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত ‘বিম-১০’ টুর্নামেন্টকে কেন্দ্র করে, যা সিডব্লিউআইয়ের দুর্নীতি বিরোধী কোডের আওতাভুক্ত। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির দুর্নীতি বিরোধী কোড অনুযায়ী বিবেচিত হবে।

সিডব্লিউআইয়ের অধীনে জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলো হলো বিম-১০ টুর্নামেন্টে ম্যাচের কোনো অংশ পাতানো বা পাতানোর চেষ্টা, দুর্নীতিমূলক কার্যক্রমে জড়িত হওয়ার প্রস্তাব সম্পর্কে তথ্য গোপন রাখা এবং নির্দিষ্ট দুর্নীতি বিরোধী কর্মকর্তার যৌক্তিক তদন্তে সহযোগিতা না করা।

এছাড়া আইসিসির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে, জোন্স দুর্নীতিমূলক কাজে জড়িত হওয়ার কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণ বিবরণ আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটে (এসিইউ) জানাতে ব্যর্থ হয়েছেন এবং তদন্ত-সংশ্লিষ্ট তথ্য গোপন বা বিকৃত করে তদন্তে বাধা দিয়েছেন।

আইসিসি জানিয়েছে, এসব অভিযোগ একটি বৃহত্তর তদন্তের অংশ। যথাসময়ে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। অভিযোগের পর জোন্সকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে অভিযোগগুলোর জবাব দিতে তিনি ১৪ দিন সময় পাবেন। শৃঙ্খলাজনিত বা শাস্তিমূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না আইসিসি।

আরও পড়ুন

৩১ বছর বয়সী অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি লিগেও তিনি সক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওরকাস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৪ সালে সেন্ট লুসিয়া কিংসের শিরোপা জয়ের ফাইনালে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন জোন্স। সর্বশেষ তিনি গত নভেম্বরে আবুধাবি টি-১০ লিগে অংশ নিয়েছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা