ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

অ্যালিসা হিলির অবসরের ঘোষণার পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশ গার্ডনার। তবে সব জল্পনা ছাপিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তিন সংস্করণেই দলের নতুন অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোফি মলিনিউকে।

তাহলিয়া ম্যাকগ্রা থাকছেন সহ-অধিনায়ক হিসেবে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এর আগে ১৫টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতৃত্বের আরেক দাবিদার অ্যাশ গার্ডনারকে দেওয়া হয়েছে দ্বিতীয় সহ-অধিনায়কের দায়িত্ব।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী মলিনিউ। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে তার অধিনায়কত্বের অধ্যায়। এরপর মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেই অধিনায়ক হিসেবে শেষবারের মতো মাঠে নামবেন কিংবদন্তি অ্যালিসা হিলি।

মলিনিউকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটা অনেকের কাছেই বড় চমক। তিনি এখনও অস্ট্রেলিয়া দলে নিয়মিত সদস্য নন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও সীমিত। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি। ব্যাটিংয়ে খুব উজ্জ্বল না হলেও বোলিংয়ে তার রেকর্ড বেশ ভালো। তবে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি।

বিশেষ করে হাঁটুর চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে মলিনিউকে। তবুও ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বগুণই নির্বাচকদের আস্থা অর্জন করেছে। ২০২২ সাল থেকে ভিক্টোরিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার অধিনায়কত্বেই ২০২৪ সালে প্রথমবার উইমেনস বিগ ব্যাশ লিগ শিরোপা জেতে মেলবোর্ন রেনেগেডস।

তবে অধিনায়ক হলেও সব ম্যাচে নিয়মিত খেলতে পারবেন না মলিনিউ। জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, চোটের কারণে তাকে মাঝেমধ্যে বিশ্রাম দেওয়া হবে। এ কারণেই দুইজন সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ পেসার মেগান শুট। ফলে এই দুই সংস্করণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার পড়েছে অনিশ্চয়তায়। তবে টি-টোয়েন্টি দলে রয়েছেন তিনি।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যালান কিং। ২০২২ সালের পর প্রথমবার জাতীয় দলে ফিরেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার নিকোলা কেয়ারি। আর টেস্ট স্কোয়াড দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী