ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, দুই বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, নিত্যপণ্যের দামে চাপে অস্ট্রেলিয়ানরা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বেড়ে ৪.৯ শতাংশে পৌঁছেছে, যা দেশটির মাসভিত্তিক হিসাব শুরুর পর সর্বোচ্চ। একই সঙ্গে মূল মূল্যস্ফীতিও গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশিত দেশটির সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় ০.৫ শতাংশ বেড়েছে। এতে বার্ষিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৪.৩ শতাংশ থেকে বেড়ে ৪.৯ শতাংশ হয়েছে। জ্বালানির দাম ৬.৩ শতাংশ বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, জ্বালানির মতো অস্থির দামের পণ্য বাদ দিয়ে হিসাব করা মূল মূল্যস্ফীতি বেড়ে ৩.৮ শতাংশ হয়েছে। গত জুন থেকে এটি ৩.৬ শতাংশে স্থির ছিল।

মূল্যস্ফীতি বাড়লেও দেশটির শ্রমবাজারে দুর্বলতা থাকায় সুদের হার কমার সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকেরা। তবে জুনের পরিবর্তে আগস্টে সুদের হার কমানোর সম্ভাবনাই এখন বেশি বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী।
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছাকাছি রাশিয়ার একাধিক সামরিক বিমান চলে আসায় দেশটির একটি দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 
বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 
আরও পড়ুন
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়