ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রিয়ালের সামনে চ্যালেঞ্জ, প্লে-অফেও প্রতিপক্ষ হতে পারে বেনফিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবার সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে ৪-২ গোলের হার এই সম্ভাবনাকে শেষ করেছে। এর ফলে ১৫ বার ইউরোপের সেরা হওয়া এই স্প্যানিশ জায়ান্টকে নকআউট পর্বে যেতে হবে প্লে-অফের মধ্য দিয়ে।

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট অনুসারে, গ্রুপ পর্ব শেষে ৯ থেকে ২৪ নম্বর অবস্থানে থাকা দলগুলো প্লে-অফে খেলবে নকআউট রাউন্ডে ওঠার জন্য। রিয়াল মাদ্রিদ ৯ নম্বর স্থানে শেষ করায় তারা সিডেড দলে রয়েছে এবং তাদের প্লে-অফে ২৩ বা ২৪ নম্বর অবস্থানে থাকা কোনো দলের বিপক্ষে খেলতে হবে। ওই অবস্থানে বর্তমানে রয়েছে বেনফিকা ও নরওয়ের বোডো/গ্লিমট, যার মধ্যে বেনফিকার সঙ্গে পুনরায় মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল।

এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে বড় হার পাওয়ায় রিয়ালের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠেছিল, যা এখন প্লে-অফে চাপ হিসেবে কাজ করতে পারে। তবে এই সুযোগে তারা প্রতিশোধ নেওয়ারও সুযোগ পাবে।

আরও পড়ুন

ড্র আয়োজন করা হবে ৩০ জানুয়ারি, বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে। প্লে-অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১৭/১৮ ও ২৪/২৫ তারিখে। প্লে-অফ জয়ী দল শেষ ষোলোর জন্য লিগ পর্ব থেকে সরাসরি কোয়ালিফাই করা শীর্ষ আট দলের সঙ্গে লড়াই করবে।

রিয়ালের জন্য এবার প্লে-অফেই কঠিন লড়াই অপেক্ষা করছে, আর সেই প্রতিপক্ষ হতে পারে আগের হারানো বেনফিকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা