ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

মেলবোর্ন পার্কে শুক্রবার(৩০ জানুয়ারি) ইতিহাস রচনা করলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের মহাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি জার্মান প্রতিপক্ষ আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন।

ম্যাচের চূড়ান্ত স্কোর ছিল ৬-৪, ৭-৬ (৫), ৬-৭ (৩), ৬-৭ (৪), ৭-৫। ২২ বছর বয়সী আলকারাজ প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন এবং সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ফাইনালে পৌঁছানোর কীর্তি গড়লেন।

প্রথম দুটি সেট জিতে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আলকারাজ। তবে তৃতীয় সেটে ঊরু ও কুঁচকির ব্যথায় তিনি মেডিক্যাল টাইম আউট নেন। এই সময় জভেরেভ ও চেয়ার আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, কারণ জার্মান খেলোয়াড় মনে করছিলেন ক্র্যাম্পের জন্য মেডিক্যাল টাইম আউট অনুমোদিত নয়।

মেডিক্যাল ব্রেকে বিরতি নেওয়ার পর জভেরেভ দুই সেট টাইব্রেকে জিতে পঞ্চম সেটে এগিয়ে যান ৩-১ ব্যবধানে। কিন্তু আলকারাজ থেমে থাকেননি, দৃঢ় মনোবল দেখিয়ে ৫-৫ ব্যবধানে ফেরার পর শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। এই জয় দিয়ে তিনি ক্যারিয়ারের গ্র্যান্ড স্লাম জেতার খুব কাছাকাছি পৌঁছে গেলেন।

ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে অনুষ্ঠিতব্য ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের সেমিফাইনাল ম্যাচ থেকে।

আরও পড়ুন

অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নিয়ে আলকারাজ বলেছেন, আমি সবসময় নিজের প্রতি বিশ্বাস রেখেছি। তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে চোট পেলেও আমি ম্যাচ থেকে সরে যাইনি। শেষ বল পর্যন্ত লড়াই করেছি। অস্ট্রেলিয়ান ওপেনে এ ধরনের সাহসী লড়াই ও প্রত্যাবর্তনের নজির বিরল, যা টেনিসপ্রেমীদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ
৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে সাবালেঙ্কা–রিবাকিনা