ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন: বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত চলছে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন। বিষয়টি বিসিবির নজরে আসার পরই এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অ্যালেক্স মার্শালের লিখিত বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আমি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে কোনো তদন্ত করছি এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।

আরও পড়ুন

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিসিবি জানায়, এসব অপপ্রচার সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। এ ধরনের তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করেছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো কুৎসা, অপপ্রচার ও ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি