ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের এক হাত নিলেন গার্দিওয়ালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের এক হাত নিলেন গার্দিওয়ালা। ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরেই ইসরায়েলের সহিংসতার শিকার হয়ে আসছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। তাদের হাত থেকে রক্ষ পায়নি শিশুরাও। তাদের ক্ষত-বিক্ষত দেহের ছবি কাঁদিয়েছে গোটা বিশ্বকে। এবার ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়েছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা। সেই সঙ্গে বিশ্বের ক্ষমাধর নেতাদের কঠোর সমালোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় স্পেনের বার্সেলোনায় এক দাতব্য কনসার্টে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলেছেন তিনি। বক্তব্যের সময় পরিধান করেন কেফিয়াহ। যা কিনা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ।

আরও পড়ুন

গার্দিওয়ালা বলেন, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, চমৎকার। গত দুই বছরে যখনই আমি সামাজিক যোগাযোগমাধ্যম বা টেলিভিশনে কোনো শিশুকে দেখি, সেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা আর্তনাদ করছে, আমার মা কোথায়? অথচ সে এখনও জানে না কী ঘটেছে।

আরও পড়ুন

তিনি বলেন, আমি সব সময় ভাবি তারা আসলে কী চিন্তা করছে? আমার মনে হয় আমরা তাদের একা ফেলে এসেছি, পরিত্যাগ করেছি। আমি সব সময় কল্পনা করি তারা বলছে তোমরা কোথায়? আমাদের সাহায্য কর।’

AFP__20260111__92BU6JZ__v1__HighRes__PalestinianIsraelConflictGaza

গার্দিওলা অবাক হন বিশ্বের ক্ষমতাধর দেশ ও ব্যক্তিদের নীরবতা নিয়েও, সম্ভবত যারা ক্ষমতায় আছেন তারা কাপুরুষ, কারণ মূলত তারাই নিষ্পাপ তরুণদের পাঠাচ্ছেন অন্য নিষ্পাপ মানুষকে হত্যা করতে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিন ও মানবতার জন্য বিবৃতি দিয়ে একটি ‘সাহসী পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির