ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারত ম্যাচ বয়কট করলে যে কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে টানাপোড়েন আরও তীব্র হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট পিসিবি। এমনকি একপর্যায়ে পুরো বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতও দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তবে পাকিস্তান সরকারের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলেও প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথ বেছে নেয় পাকিস্তান। আর এতেই বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে পিসিবি।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একাধিক মুখোমুখি লড়াই নিশ্চিত করতেই সাধারণত গ্রুপ বিন্যাস করা হয়। ফলে বিশ্বকাপে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে আর্থিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়বে আইসিসি।

এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর পরিণতি হতে পারে গুরুতর। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করে এমন কোনো সিদ্ধান্ত সংস্থাটি সহজে মেনে নেবে না।

আইসিসি ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ভুল নজির স্থাপন করতে চায় না। শেষ মুহূর্তে কোনো বোর্ড যদি আইসিসির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সংস্থাটি। যদিও কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, তা এখনো চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য ব্যবস্থার তালিকা বেশ দীর্ঘ।

সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য অন্যান্য সদস্য বোর্ডের খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দেওয়া, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা, এমনকি আইসিসির রাজস্ব বণ্টন থেকে পিসিবির অংশ প্রত্যাহার করা।

আরও পড়ুন

আসন্ন বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচটিই সবচেয়ে বেশি আলোচিত ও আর্থিকভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ হিসাবে ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের বাজারমূল্য ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের কাছাকাছি, যা ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে।

ফলে এই ম্যাচ মাঠে না গড়ালে শুধু আইসিসিই নয়, পুরো টুর্নামেন্টকেই ২০০ কোটির বেশি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা