বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২৯ পিএম


বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৮ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। হারারেতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ব্যাটিং বিপর্যয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

বিজ্ঞাপন

বুলাওয়েতে অনুষ্ঠিত সুপার সিক্সের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। ভেদান্ত ত্রিবেদীর দায়িত্বশীল ৬৮ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ গড়ে তারা। নিচের সারির ব্যাটাররাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কণিষ্ক চৌহান করেন ৩৫ রান, আরএস অম্বরিশ যোগ করেন ২৯ রান এবং খিলান প্যাটেল মাত্র ১৫ বলে করেন কার্যকর ২১ রান। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সুবহান, যিনি ৩৩ রানে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। উসমান খানের ৬৬ ও জহুরের ৪২ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অধিনায়ক আয়ুষ মাথ্রে। তিনি ২১ রানে নেন ৩ উইকেট। খিলান প্যাটেলও তুলে নেন ৩ উইকেট, আর কণিষ্ক চৌহান নেন ১ উইকেট।

বিজ্ঞাপন

এই ম্যাচে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ছিল সেমিফাইনালে উঠতে হলে ২৫৩ রানের লক্ষ্য ৩৩.৩ ওভারের মধ্যে তাড়া করা। তবে কঠিন ও অসম বাউন্সের উইকেটে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ সেই লক্ষ্য তাড়ায় পুরোপুরি যেতে পারেনি তারা। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও কঠিন হয়ে ওঠায় স্বাভাবিক গতিতে রান তোলাও বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন

কৌশলগত দিক থেকে ম্যাচের শুরুতে কিছুটা আধিপত্য দেখালেও কন্ডিশন বুঝে ভারত অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দেয়। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণ ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে ব্যর্থ হয় পাকিস্তানের মিডল অর্ডার।

বিজ্ঞাপন

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। হারারেতে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। অন্যদিকে বোলিং ও ফিল্ডিংয়ে শৃঙ্খলার অভাব এবং ব্যাটিংয়ে সিদ্ধান্তহীনতার মূল্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission