ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময়, কোয়াবের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বিসিবির গ্রাউন্ডস কমিটির এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাবেক ক্রিকেটার ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সাংবাদিকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। বিষয়টি নিয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দুঃখ প্রকাশ করেছে।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গ্রহণ করছি। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে যেখানে পেশাদারিত্ব, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা থাকা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, মতভেদ বা কঠিন প্রশ্ন থাকা স্বাভাবিক, কিন্তু তা প্রকাশ ও মোকাবিলায় পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। ক্রিকেটের কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও সাংবাদিক সকলের মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ।

ঘটনাটি ঘটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলনে, যেখানে পাইলট সামনের কয়েক মাসের কাজের পরিকল্পনা তুলে ধরছিলেন। সংবাদ সম্মেলনের শেষে নিরাপত্তার কারণে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পাইলট বলেন, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি তার পছন্দ হয়নি, তাই তিনি উত্তর দিতে চাননি এবং বলেন, ভিউ বাড়ানোর জন্য এমন প্রশ্ন করা হয়েছে।

পাইলট সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের বিষয়টি নিজের বিভাগের আওতায় নয় বলেও জানান এবং নতুন প্রকল্পের বাজেট বা সরেজমিন দেখা বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। এক পর্যায়ে তিনি সাংবাদিকের প্রশ্ন করার ধরণ অনুপযুক্ত উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান। বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাকও একইভাবে সংবাদ সম্মেলন ত্যাগ করেন।

আরও পড়ুন

সাংবাদিকরা বিসিবির এমন আচরণকে অপমানজনক বলে মন্তব্য করেন এবং এ কারণে তারা সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন। যদিও বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোয়াব আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্টরা এই ঘটনার শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে পেশাদার, সম্মানজনক ও দায়িত্বশীল পরিবেশ বজায় রাখতে সবাই সচেষ্ট হবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
নিম্নমানের সড়ক নির্মাণ, খবর সংগ্রহে গেলে সাংবাদিককে বেধড়ক পিটুনি
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
‘চুরির দিকে সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে’
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন