ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বছরের প্রথম গোলটা বার্সেলোনার বিপক্ষে করলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
মেসির গোল উদযাপন। ছবি: এএফপি

সবশেষ ২০২১ সালে বার্সেলোনার জার্সিতে খেলেছিলেন লিওনেল মেসি। ক্লাবটি সঙ্গে যে মেসির আত্মার সম্পর্ক সেটি সবারই জানা। চলতি বছরের প্রথম গোলটি করেছেন বার্সেলোনার বিপক্ষে। এই ‘বার্সেলোনা’ অবশ্য সেই স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা নয়। ইকুয়েডরের এই ক্লাবের পূর্ণ রূপ বার্সেলোনা স্পোর্টিং ক্লাব।

ইকুয়েডরের এই ক্লাবের পূর্ণ রূপ বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। ইকুয়েডরের শীর্ষ লিগ সিরি’আতে খেলে এই দল। তবে ঐতিহ্যের দিক থেকে খুব একটা মন্দ নয় এই দল, ইকুয়েডরের একমাত্র ক্লাব হিসেবে কখনো দ্বিতীয় বিভাগে না নামা ক্লাব এটি। এই কীর্তিটা আছে স্প্যানিশ বার্সেলোনারও, যদিও লা লিগায় তারাই একমাত্র নয়।

২০২৬ সালের প্রথম গোলটার জন্য সেই ক্লাবটাকেই বেছে নিলেন মেসি। গোল করেনইনি শুধু, করিয়েওছেন। তবে এত কিছু করেও দলকে জেতাতে পারেননি, এই ম্যাচটা ইন্টার মিয়ামি ড্র করেছে ২-২ গোলে।

আরও পড়ুন

এই বছর প্রাক মৌসুম প্রীতি ম্যাচে তিনি আরও দুই ম্যাচ খেলেছেন। তবে সেই দুই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। অবশেষে আজ সকালে চলতি বছরের প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচটি ছিল ক্লাবের আলোচিত ‘চ্যাম্পিয়নস ট্যুর’-এর অংশ।

এই ম্যাচে যে গোলটা তিনি করেছেন, তাতে তিনি সোনালি সময়কেই মনে করিয়ে দিয়েছেন অনেকটা। মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে আক্রমণে ওঠেন মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান তিনি। এরপর বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপান। এই গোলে ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এই গোল ইন্টার মায়ামির জন্য ছিল বড় স্বস্তি। এর আগে দলটি আলিয়াঞ্জা লিমার কাছে ৩-০ গোলে হেরেছিল। আতলেতিকো নাসিওনালের বিপক্ষে ২-১ জয়ের ম্যাচেও মেসি গোল পাননি।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। বিরতির আগে সমতা ফেরায় স্বাগতিকরা। ৪১ মিনিটে জোহান গার্সিয়ার ক্রস থেকে হেডে গোল করেন জোয়াও রোহাস। এতে ম্যাচে ১-১ সমতা আসে।

বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। দলের নতুন তারকা জার্মান বেরতেরামে গোল করেন। এই গোলের যোগানটাও আসে মেসির পা থেকেই। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ২-১। শেষমেশ এই ম্যাচ অবশ্য ইন্টার মিয়ামি জিততে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

গেল মৌসুমে এমএলএসের চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিয়ামি তাদের মৌসুম শুরু করবে আগামী ২২ ফেব্রুয়ারি। এমএলএসের সেই ম্যাচে সেদিন তাদের প্রতিপক্ষ হবে এলএ এফসি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন