ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ধর্ষণ মামলায় জামিন পেলেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল।ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। এরপর ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রেমের প্রস্তাবে তরুণী রাজি না হলে তোফায়েল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩১ জানুয়ারি তরুণীকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যান তোফায়েল। সেখানে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং শিগগিরই বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বিয়ের কথা তুললে তোফায়েল তা অস্বীকার করেন।

এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী তরুণী গুলশান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আরও পড়ুন

মামলার অভিযোগপত্রে বলা হয়, ঘটনার ছয় মাস পর মামলা হওয়ায় তাৎক্ষণিক কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি এবং বাদীও কোনো আলামত উপস্থাপন করতে পারেননি। তবে তদন্তকালে হোটেলের গেস্ট বুকিং সংক্রান্ত রেজিস্ট্রেশন স্লিপ, ভুক্তভোগী তরুণী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়।

ডিএনএ পরীক্ষায় ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি পাওয়া না গেলেও, হোটেল বুকিং সংক্রান্ত কাগজপত্র, মেডিক্যাল রিপোর্ট এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
দেশের রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার