ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বদলে যাচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম, রেকর্ড দামে বিক্রি মুলতান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজি। বার্ষিক ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নিয়েছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। সোমবার(৯ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি নিলামে এই চুক্তি সম্পন্ন হয়।

নিলাম শেষে নতুন মালিকপক্ষ ঘোষণা দেয়, আগামী মৌসুম থেকে মুলতান সুলতান্স নাম আর থাকছে না। দলটির নতুন নাম হবে রাওয়ালপিন্ডি। ওয়ালি টেকনোলজিসের প্রধান নির্বাহী আহসান তাহির বলেন, আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডি হতে যাচ্ছি।

পিএসএলের ১১তম আসরের প্লেয়ার অকশন শুরু হওয়ার মাত্র দুই দিন আগে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয় নতুন মালিকপক্ষ। নিলামের আগে মুলতান তাদের আগের মৌসুমের কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি। ফলে সরাসরি চুক্তি ও নিলামের মাধ্যমেই পুরো স্কোয়াড গঠন করবে তারা।

২০১৮ সাল থেকে আলী তারিনের মালিকানায় ছিল মুলতান সুলতান্স। তবে পিএসএলের দশম আসরের পর লিগ ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি চুক্তি নবায়ন করেননি।

আরও পড়ুন

রেকর্ড দামে দল বিক্রিকে পিএসএলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, এক সময় কম দামেও মুলতানের জন্য ক্রেতা খুঁজে পাওয়া কঠিন ছিল। এখন রেকর্ড দামে বিক্রি হওয়ায় বোঝা যাচ্ছে, পিএসএলের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনার প্রতি আস্থা বেড়েছে।

এদিকে নতুন মৌসুমে পিএসএলে দলের সংখ্যা বাড়ানো হয়েছে। এবার আটটি দল অংশ নেবে। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে নতুন দুটি দল হলো হায়দরাবাদ ও শিয়ালকোট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি
পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন নাহিদ রানা
পিএসএলের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন?
রুদ্ধশ্বাস ম্যাচে ইসলামাবাদকে হারিয়ে পিএসএল ফাইনালে হায়দরাবাদ