মেসি ও তার সন্তানদের জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৯ এএম


মেসি ও তার সন্তানদের জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার
ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার সাবেক সতীর্থ ও বন্ধু নেইমার লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান তারকা মেসির পাশাপাশি তার তিন ছেলে মাতেও, থিয়েগো ও সিরো এর জন্যও সান্তোস ক্লাবের ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন। এই জার্সি নেওয়া ছবি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস।

বিজ্ঞাপন

সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি একটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অমুল্য। ১০ নম্বরটি পেলের সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে এর উত্তরাধিকার অসীম। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।

মেসি ও নেইমারের বন্ধুত্ব বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই গভীর। ২০১৪-১৫ মৌসুমে তারা একত্রে বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে মিলিয়ে ট্রেবল জয় করেন। এই সময়ে তারা ‘এমএসএন’ ট্রয়ী লুইস সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে যান, তবে ২০২১ সালে আবারও মেসির সঙ্গে জুটি গড়েন পিএসজিতে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০২৩ সালে মেসি ও নেইমার ইউরোপ ছাড়েন। মেসি মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দলের ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয় নিশ্চিত করেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতান। একই মৌসুমে মেসি গোল্ডেন বুট ও মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন।

অন্যদিকে নেইমার ইনজুরিপ্রবণ বছর কাটিয়ে ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন। যদিও চোটের কারণে তার ফিটনেসে সমস্যা থাকলেও সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে সক্ষম হন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission