ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অদ্ভুত বোলিং অ্যাকশনে আলোচিত পাকিস্তানের স্পিনার উসমান তারিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্পিনার উসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং পারফরম্যান্সের চেয়ে তার অদ্ভুত বোলিং অ্যাকশন দিয়ে বেশি আলোচিত। সম্প্রতি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি উইকেট নেয়ার পর এবার তার নজর ভারতের দিকে।

উসমানের বোলিং অ্যাকশনই মূল আলোচনার বিষয়। তার রান-আপ সাধারণ হলেও বল ছোড়ার ঠিক আগে প্রায় দুই সেকেন্ডের জন্য তিনি স্থির হয়ে যান। এরপর তিনি একটি স্লিঙ্গিং সাইড-আর্ম অ্যাকশনে অফব্রেক বল ছুড়ে দেন। এই অদ্ভুত অঙ্গভঙ্গির কারণে পাকিস্তান সুপার লিগের দুই আসরে এক বছরের মধ্যে দু’বার অভিযোগ ওঠে। তবে উসমান পরীক্ষায় পাশ হয়ে বোলিং চালিয়ে যান।

বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল, ভারতের বিপক্ষে হয়তো উসমানকে খেলানো হবে। কিন্তু ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামানো হয় এবং দলের হয়ে সেরা বোলিং করেন। এই বোলিং ভারতীয় ভক্তদের মধ্যেও সরগরম আলোচনা সৃষ্টি করেছে।

ভারতীয় ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে উসমান বলেন, আমার ধারণা, চাপটা তাদের ওপরেই বেশি থাকবে। তারা যদি কেবল আপত্তির খাতিরেই বিষয়টি নিয়ে আলোচনা করছে, তবে এটা প্রমাণ করে যে তারা হয়তো বাড়তি চাপ অনুভব করছে। আমি আমার খেলার দিকে মনোনিবেশ করছি। মিডিয়া বা অন্য কোথাও কী হচ্ছে তা নিয়ে আমার কোনো ধারণা নেই।

আরও পড়ুন

১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচকে খুব বেশি গুরুত্ব না দিয়ে উসমান তার দলের সদস্যদের পরিকল্পনা সহজ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের রেকর্ডগুলো শুরু থেকে হিসাব করা উচিত। আগের হার থেকে নয়, প্রথম থেকেই আমাদের রেকর্ড ভালো। যেকোনো ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। অতিরিক্ত উত্তেজনা বা চাপ সৃষ্টি করলে কাজটা কঠিন হয়ে যায়। তাই পরিকল্পনায় অটল থাকা, এটুকুই আমাদের লক্ষ্য।

উসমান তারিকের দৃঢ় মনোভাব এবং অনন্য বোলিং অ্যাকশন পাকিস্তানকে ভারতের বিপক্ষে নতুন চ্যালেঞ্জে প্রস্তুত রাখছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
২০২৬ বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রমে বড় সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের বছরে তার ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিপুল মুনাফা করেছে। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বেকহ্যামের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বিশ্বকাপ ঘিরে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। শুধু মুনাফাই নয়, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বেকহ্যাম। অবসরের পর সেই জনপ্রিয়তাকেই তিনি বড় বাণিজ্যিক সাম্রাজ্যে রূপ দিয়েছেন। মাঠের ক্যারিয়ার শেষ হলেও বিশ্বজুড়ে বেকহ্যামের তারকা খ্যাতি এখনও তার ব্যবসার অন্যতম বড় সম্পদ হিসেবে কাজ করছে। আরটিভি/এসআর
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
সেনেগালে ফুটবলের বাইরেও আলোচিত নাম সাদিও মানে। দেশের মানুষের প্রতি নিবেদন তাকে উচ্চ সম্মান প্রদান করেছেন। এবার আরও বড় চমক দেখালেন এই স্ট্রাইকার। সেনেগালের বাম্বালিতে ২৪৬ কোটি টাকার বিশাল কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন এই তারকা ফুটবলার। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস । গণমাধ্যমের তথ্য অনুসারে, মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমান। গত ১৯ সেপ্টেম্বর নিজ গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেছেন সাদিও মানে। সেখানকার ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠবে আমের বাগান। লাগানো হবে প্রায় ৭৮ হাজার আমগাছ। এ ছাড়া থাকবে আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কারখানা, কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা। প্রকল্পটি শুরুতে ১ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে; দীর্ঘ মেয়াদে এই সংখ্যা আড়াই হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। নিজের এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে মানে বলেছেন, আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক। তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়। এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন। এর আগে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন সাদিও মানে। এবার তার লক্ষ্য শুধু দান করা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনা। আরটিভি/এসআর
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান বাঁচিয়েছে রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অজিদের এগিয়ে নেন নেস্তোরি ইরানকুন্ডা। আর যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। অবশ্য তখন পর্যন্ত গোল হজমও করেনি তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার জালে বল পাঠিয়ে দিয়েছিলেন এস্তেভাও। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল ঘোষণা করেন রেফারি। দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়ে হয়ে উঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু পাচ্ছিল না গোলের দেখা। উল্টো গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্রাজিলের জালে বল পাঠান নেস্তোরি ইরানকুন্ডা। এর গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বার বার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে জালের দেখা পাচ্ছিলেন না রাফিনিয়ারা। তবে ম্যাচের একদম শেষ দিকে কর্নায় পায় ব্রাজিল। আর সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান ব্রাজিলের তরুণ ফুটবলার রায়ান। সবশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। অজিদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।  আরটিভি/এসআর
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
অনেক প্রত্যাশা নিয়ে আসিয়ান কাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচেই বাজেভাবে হোঁচট খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। এতে হার নিয়ে টুর্নামেন্টে শুরু হলো বাংলাদেশের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মালয়েশিয়া। চতুর্থ মিনিটে কর্নার থেকে বল ফিরে আসার পর মালয়েশিয়ার হালিম ফয়সালের দূরপাল্লার শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।  এরপর সোহেল রানাকে ফাউল করে মালয়েশিয়ার বার্গসন ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেও, নবম মিনিটে চেং কুয়েন্টিংকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের রাকিব হোসেন। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা বাংলাদেশ প্রথম ধাক্কাটি খায় ম্যাচের ১৮তম মিনিটে।  নিজেদের অর্ধ থেকে লিয়ানে নোয়ার উড়িয়ে মারা বল বাংলাদেশের রক্ষণদেয়াল পেরিয়ে নিয়ন্ত্রণে নেন আরিফ আইমান। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর কড়া পাহারা এড়িয়ে কোনাকুনি নিচু শটে বল জালে জড়ান এই মালয়েশিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সোহেল রানার দল।  ২৫ মিনিটে মাঝ মাঠে হামজা চৌধুরী ও ফাহামিদুলরা নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে দারুণ আবহ তৈরি করলেও সোহেল রানার ভুল পাসে তা ভেস্তে যায়। উল্টো বল পেয়ে বার্গসন কাউন্টার অ্যাটাকে গিয়ে নিচু শট নেন, যা অল্পের জন্য ডান পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই সোহেল রানার দারুণ এক পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন অভিষিক্ত ফারহান। বল নিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়লেও মালয়েশিয়ান ডিফেন্ডারদের বাধায় শট নিতে ব্যর্থ হন ইংলিশ ক্লাব বোরহাম উডে খেলা এই উইঙ্গার। ৩৩ মিনিটে ফাহামিদুলের কাছ থেকে বল নিয়ে বক্সে ক্রস দেন সমিত সোম। ফাঁকায় বল পেলেও রাকিব হোসেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৩৭ মিনিটে তপুর চরম ভুলে ব্যবধান ২-০ করে মালয়েশিয়া। বক্সের সামনে তপুর পায়ে বল দেখে অনেকটা দূর থেকে ছুটে এসে বল কেড়ে নেন বার্গসন। তার পাস থেকেই এগিয়ে আসা গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন আরিফ আইমান। বিরতির ঠিক আগে ব্যবধান ৩-০ হতে পারত। তবে ফয়সাল হালিমের স্লাইড শট শেষ মুহূর্তে রুখে দিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদ থেকে বাঁচান শ্রাবণ। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতির ড্রেসিংরুমে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর ব্যবধান বাড়াতে দেরি করেননি বার্গসন। কোরবিন লাভেরের লং পাসে বক্সে বা পায়ে বল নামিয়ে ঘুরে ডান পায়ের নিচু শটে শ্রাবণকে পরাস্ত করেন বার্গসন। ৩-০ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। খানিক পর মাঠে নামেন মোরসালিন ও জিদান ইউসুফ। বাংলাদেশের জার্সিতে এটিই জিদানের প্রথম ম্যাচ।  ৭৬ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন হামজা। এরপর কয়েকজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে পোস্টের কোনা থেকে ডান পায়ের জোরালো শট নেন। কিন্তু গোলকিপার দারুণ ক্ষীপ্রতায় রুখে দেন। এরপর হামজার দ্বিতীয় প্রচেষ্টাও আটকে দেন এই গোলকিপার।  এই সময় দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। ৮২ মিনিটে ইমনের শটে আরেকটু জোর থাকলে গোল পেতে পারতেন তিনি। প্রতি আক্রমণে মালয়েশিয়ার টিয়ার্নি ফার্গুসের গতিময় উচু শট লাফিয়ে রুখে দেন শ্রাবণ। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। আরটিভি/এসআর
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
আরও পড়ুন
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ