ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার জালে ১ হালি দিয়ে ফাইনালে এক পা অ্যাথলেটিকোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ এএম
বার্সেলোনার জালে বল পাঠালেন গ্রিজম্যান। ছবি: এএফপি

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। যেখানে রীতিমতো কাতালানদের বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। দারুণ জয়ে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখল দিয়েগো সিমেওনের দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান, আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেস।

এদিন ম্যাচের শুরু থেকে বার্সেলোনাকে চেপে ধরে অ্যাথলেটিকো। তৃতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। বক্সে ফাঁকায় বল পান জুলিয়ানো সিমেওনে। তবে তার প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক গার্সিয়া। দুই মিনিট পরই মারাত্মক ভুলটা করে বসেন তিনি।

আরও পড়ুন

ডিফেন্ডার এরিক গার্সিয়ার ব্যাকপাসে ছিল না কোনো ঝুঁকি। বক্সে বলের ওপর পা রেখে আটকাতে গিয়ে অবিশ্বাস্যভাবে বল স্পর্শই করতে পারেননি স্প্যানিশ গোলরক্ষক! ছুটে গিয়ে ঝাঁপিয়ে বল ফেরানোর চেষ্টা করেন তিনি। এক ডিফেন্ডার বল ফেরালেও আগেই গোললাইন পেরিয়ে যায়।

চতুর্দশ মিনিটে আরেক গোল হজম করে আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে জালে পাঠান গ্রিজমান। কোণঠাসা হয়ে থাকা বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ২০তম মিনিটে, কিন্তু ফের্মিন লোপেসের ভলি ক্রসবারে লাগে।

একের পর এক সুযোগ পেতে থাকে অ্যাথলেটিকো। ২৩তম মিনিটে হুলিয়ান আলভারেসের প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার জুল কুন্দে। ৩৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে স্বাগতিকরা। আলভারেসের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে জালে পাঠান সম্প্রতি দলটিতে যোগ দেওয়া লুকমান।

অ্যাথলেটিকোর জার্সিতে তিন ম্যাচে নাজেরিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো দুটি। ৩৭তম মিনিটে মার্ক কাসাদোর জায়গায় রবের্ত লেভানদোভস্কিকে নামান হান্সি ফ্লিক। ৪১তম মিনিটে ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে লোপেসের শট ঠেকান গোলরক্ষক হুয়ান মুসো।

প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলের দেখা পায় আতলেতিকো। লুকমানের পাস বক্সের একটু বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।

AFP__20260212__97BB4ZY__v1__HighRes__FblEspCupAtleticoMadridBarcelona

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বার্সেলোনা। ৫২তম মিনিটে লামিনে ইয়ামালের ফ্রি-কিকে লোপেসের শট বক্সে আতলেতিকোর এক খেলোয়াড়ের পায়ে লেগে, লেভানদোভস্কির পা ছুঁয়ে পেয়ে জালে পাঠান পাউ কুবার্সি। কিন্তু আট মিনিট ধরে ভিএআর পরীক্ষা করে দেখার পর অফসাইডের বাঁশি বাজান রেফারি।

মাঝে অনেকটা সময় লক্ষ্যে শট নিতে পারেনি কেউ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে আরেক ধাক্কা খায় বার্সেলোনা। অ্যাথলেটিকোর আলেক্স বায়েনাকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন এরিক গার্সিয়া। পরে মনিটরে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।

পরের মিনিটে সিমেওনেকে দানি ওলমোর ফাউল করাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কয়েকজন। দুই দলের মোট তিন জনকে হলুদ কার্ড দেখান রেফারি।

১০ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেররান তরেসের হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। বাকি সময়ে তেমন কিছু করতে পারেনি তারা। কোপা দেল রের গত আসরেও সেমিফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর ৪-৪ ড্রয়ের পর, ফিরতি লেগে মেত্রোপলিতানোয় ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। পরে রেয়াল মাদ্রিদকে হারিয়ে তারা উঁচিয়ে ধরেছিল ট্রফি।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে আগামী ৩ মার্চ কাম্প ন্যুয়ে ফিরতি লেগে অসাধারণ কিছু করে দেখাতে হবে ফ্লিকের দলকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ