ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চোটে পড়লেন মেসি, প্রি-সিজন ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ইন্টার মায়ামি ক্লাবের প্রি-সিজন প্রস্তুতি ম্যাচে চোটে পড়েছেন। সর্বশেষ মৌসুমে এমএলএসে দলকে প্রথম শিরোপা জিতিয়ে ইতিহাস সৃষ্টি করা মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসি কবে অনুশীলন ও খেলায় ফিরবেন তা চোট কত দ্রুত সারে তার ওপর নির্ভর করছে। চোটের কারণে মায়ামির পুয়ের্তো রিকোতে হওয়া প্রি-সিজন প্রস্তুতি ম্যাচ স্থগিত করা হয়েছে। মেসি একটি ভিডিও বার্তায় বলেন, যাদের অনুশীলন ও খেলা দেখতে যাওয়ার কথা ছিল, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মাংসপেশিতে টান পড়ায় আগেভাগে মাঠ ছেড়ে যাই। আশা করি এই ম্যাচ পুনঃনির্ধারিত হবে এবং শিগগিরই দেখা হবে।

আরও পড়ুন

মূলত ১৩ ফেব্রুয়ারি মায়ামি ও পুয়ের্তো রিকোর ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের মধ্যকার ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছে। এমএলএসের নতুন মৌসুম শুরু হওয়ার আগে এই চোট মেসি ও মায়ামি উভয়ের জন্যই উদ্বেগের বিষয়।

মেসি যুক্তরাষ্ট্রে আসার পর মায়ামিকে প্রথম ট্রফি হিসেবে ২০২৪ সালে লিগস কাপ জিতিয়েছেন। তিনি ২০২৫ মৌসুমে মায়ামিকে ইতিহাসের প্রথম এমএলএস কাপ শিরোপা এনে দিয়েছেন। সর্বশেষ মৌসুমে মেসি দলের সেরা গোলদাতা ও সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়ে গোল্ডেন বুটও জিতেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো