ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২২ গজ ছেড়ে এবার বোর্ড পরীক্ষায় বসছেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই যুব বিশ্বকাপ জিতেছে ভারত। যেখানে ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ভারতের কিশোর ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী। মাঠের সাফল্যের পর এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছেন এই ১৪ বছর বয়সি এই ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিহারের সমস্তীপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৈভব ইতোমধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন এবং ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেবেন তিনি। তবে তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন স্কুল কর্তৃপক্ষ।

অধ্যক্ষের ভাষায়, এটি একাডেমিক মাঠ, ক্রিকেট মাঠ নয়—সব শিক্ষার্থীর জন্য নিয়ম একই থাকবে।

আরও পড়ুন

গত ৬ ফেব্রুয়ারি হারারেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব, যেখানে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা।

এই ইনিংসটি টুর্নামেন্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়ে। পুরো আসরে সাত ম্যাচে ৪৩৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি, গড় ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ছিল ১৬৯.৪৯।

শুধু বিশ্বকাপ নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও ইতোমধ্যে একাধিক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি, যেখানে ২৫ ইনিংসে করেছেন ১,৪১২ রান। টুর্নামেন্টে ৩০টি ছক্কা হাঁকিয়ে আগের রেকর্ডও ভেঙে দিয়েছেন বৈভব।

২০২৪ সালের শেষ দিক থেকেই আলোচনায় উঠে আসেন বৈভব সূর্যবংশী। যুব টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে ভারতের দ্রুততম অনূর্ধ্ব-১৯ শতকের কীর্তি গড়েন।

এরপর আইপিএলের ২০২৫ মৌসুমে রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায়, যা তাকে ইতিহাসের সর্বকনিষ্ঠ আইপিএল ক্রিকেটারে পরিণত করে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাত্র ১৪ বছর বয়সেই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে নতুন ইতিহাস লেখেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত