ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি মোট আট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজ শুরুর কয়েক মাস আগেই সূচি ঘোষণার মাধ্যমে দুই দেশের বোর্ডই প্রস্তুতি পরিকল্পনা শুরু করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তিন ওয়ানডে ও তিন টেস্টের সেই সিরিজ দিয়েই শুরু হবে প্রোটিয়াদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ব্যস্ততা। ২০১৮ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ সফরে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে। বাউন্স ও পেস সহায়ক কন্ডিশনে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে, ৪ ডিসেম্বর গেবেরহায় দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপ টাউনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভবিষ্যৎ র‍্যাঙ্কিং ও বড় টুর্নামেন্টের প্রস্তুতির দিক থেকে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এরপর সাদা বলের শেষ পর্বে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ১০ ডিসেম্বর কিম্বার্লিতে প্রথম টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বল্প ব্যবধানে ম্যাচ হওয়ায় স্কোয়াড ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ফিটনেস বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড। তিন টেস্ট ও তিন ওয়ানডের সেই সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর এবং শেষ হবে ১৫ জানুয়ারি। ফলে পুরো গ্রীষ্মজুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে দক্ষিণ আফ্রিকার।

আরও পড়ুন

সব মিলিয়ে ২০২৬ মৌসুমের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এখনো সাফল্যের স্বাদ না পেলেও, সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে লড়াকু পারফরম্যান্স দেখানো টাইগাররা এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যেই সফরে যাবে। পূর্ণাঙ্গ সিরিজ হওয়ায় বেঞ্চ শক্তি যাচাই, তরুণদের সুযোগ দেওয়া এবং দলের ভারসাম্য গড়ে তোলার ক্ষেত্রেও এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল