ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ২০২৫ সালের বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন বিভাগে সেরা নির্বাচনের জন্য একটি স্বাধীন জুরি বোর্ড দায়িত্ব পালন করেছে।

তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা বোলার মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

মেহেদীর মনোনয়ন এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স বিভাগের জন্য। গত বছর কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে চার উইকেট নেন তিনি, যা বাংলাদেশের জয়ের মূল চাবিকাঠি ছিল। মেহেদীর সঙ্গে এ বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি।

আরও পড়ুন

অন্যদিকে, টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের মনোনয়ন তালিকায় রয়েছে তাসকিন আহমেদ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে সাত উইকেট নেয়ার অসাধারণ পারফরম্যান্সের কারণে তাসকিনের মনোনয়ন নিশ্চিত হয়েছে। এই পারফরম্যান্স তাকে সেরার স্বীকৃতি এনে দিতে পারে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উৎসাহের সঙ্গে এই দুই বোলারের সাফল্যকে উদযাপন করছেন, যারা জাতীয় দলের হয়ে অসাধারণ অবদান রাখছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের
সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি
তুমি এখন বাংলাদেশে নেই, যে কারণে মিরাজকে এ কথা বললেন স্টার্ক