ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম।

অন্যদিকে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন আফগানিস্তানের রশিদ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বল হাতে ভালো করেছেন তাসকিন। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে। ৯ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় এখন তার অবস্থান ১২ নম্বরে। তাসকিনের রেটিং পয়েন্ট ৫৮৬।

তার চেয়ে এক ধাপ ওপরে আছেন সতীর্থ শরীফুল ইসলাম। দুই ধাপ এগিয়ে ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ওভারে ৬৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া রিশাদ হোসেন অবশ্য পিছিয়েছেন। ছয় ধাপ নেমে তার অবস্থান এখন ৮৪ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য আছে সুখবর। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রান করা তানজিদ হাসান তামিম তিন ধাপ এগিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে রয়েছেন তিনি।

তবে অন্য কয়েকজন বাংলাদেশি ব্যাটারের অবস্থানের অবনতি হয়েছে। তাওহীদ হৃদয় তিন ধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমেছেন। নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন। তিন ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তিনি এখন ৭৯ নম্বরে।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে রশিদ খানের আধিপত্য আরও বেড়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। দুর্দান্ত সেই বোলিংয়ে তার রেটিং পয়েন্ট বেড়েছে ২৮।

এতে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে রশিদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০ পয়েন্টে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি।

অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে রশিদের। দুই ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। ওয়ানডে বোলারদের তালিকায় আবরার আছেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ রয়েছেন তৃতীয় স্থানে।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের বড় জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেদিকউল্লাহ আতাল। ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ওয়ানডেতে এটি তার তৃতীয় শতক। আতালের সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান।

এমন পারফরম্যান্সের পর ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আতাল। ৩২ নম্বর থেকে উঠে এসেছেন ২০ নম্বরে। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটেরও। এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন সালমান। দুই ধাপ উন্নতিতে ডাকেটের অবস্থান ১৩ নম্বরে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকায় উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটারের। ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন দলটির অধিনায়ক শাই হোপ।

তার সতীর্থ শেরফেন রাদারফোর্ড এগিয়েছেন ছয় ধাপ। এখন ১৮ নম্বরে রয়েছেন তিনি। বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গুদাকেশ মোতির। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই স্পিনার ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।

বাংলাদেশের জন্য এই র‍্যাঙ্কিং হালনাগাদে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি তাসকিন ও শরীফুলের উন্নতি। তবে দলীয়ভাবে বড় ব্যবধানে হারের পরও ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের সামনে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানইউর বড় ম্যাচ আছে। এ ছাড়াও রোববার (২২ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট, ৪র্থ দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ এশিয়া কাপ রাইজিং স্টারস ভারত ‘এ’–পাকিস্তান ‘এ’ বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ হাল সিটি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–ভিয়ারিয়াল রাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড গেতাফে–অ্যাতলেটিকো মাদ্রিদ রাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড সিরি আ আতালান্তা–ইন্টার মিলান রাত ১–৪৫ মি., জি ফাইভ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসান মাহমুদের পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।  শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে। তিনি আরও বলেন, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন মুশফিক। আরটিভি/এসআর  
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।  তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটারের। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ ও সাইম আইয়ুব। জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। এতদিন প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি দেওয়া হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে চালু করা হয়েছে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে)। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে রয়েছেন ছয়জন। এই তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ। শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে গড়া ট্র্যাক সি-তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। এ ছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার। সব মিলিয়ে নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে রিজওয়ান, ইমাম, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ। আরটিভি/এসকে
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড়। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন।
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
আরও পড়ুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের