ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনকে আউট দেওয়ার ২২ বছর পর আম্পায়ারের ভুল স্বীকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটভক্তদের মনে ২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের সেই বিতর্কিত মুহূর্তটি হয়তো এখনও তরতাজা। জেসন গিলেস্পির বলে শচীন টেন্ডুলকারকে দেওয়া স্টিভ বাকনরের সেই এলবিডব্লিউর সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ঘটনার দীর্ঘ ২২ বছর পর অবশেষে নিজের সেই ভুল স্বীকার করে নিলেন ৭৯ বছর বয়সী সাবেক ক্যারিবীয় আম্পায়ার।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার পেসার জেসন গিলেস্পির একটি বাউন্সি ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন তিন নম্বরে নামা শচীন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। অজিদের জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনর। তবে টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল স্টাম্পের অনেক ওপর দিয়ে চলে যেত। বাকনরের সেই সিদ্ধান্তে শুধু শচীন নন, বিস্মিত হয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বের দর্শকরা। ওই ম্যাচে শচীনের এলবিডব্লিউ ছাড়াও আরও কয়েকটি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন

২২ বছর পর সেই ঘটনার দায় মাথা পেতে নিলেন সাবেক এই এলিট প্যানেল আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের বরাতে তিনি জানান, শচীনকে এলবিডব্লিউ দেওয়া যে ভুল ছিল, তা তিনি পরে বুঝতে পেরেছিলেন। বাকনর বলেন, ‘এত বছর পরও মানুষ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে, কেন আউট দিয়েছিলাম, শচীন আদৌ আউট ছিলেন কি না। জীবনে মানুষের ভুল হতেই পারে, আর আমি আমার সেই ভুল নির্দ্বিধায় স্বীকার করছি। ঘটনাটি আমার স্মৃতি থেকে এখনও মুছে যায়নি।’

সেই আউটটি নিয়ে তখন ধারাভাষ্যকক্ষে থাকা কিংবদন্তি টনি গ্রেগ চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন। সিদ্ধান্তটিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, বলের বাউন্স ও মুভমেন্ট খেয়াল করলেই বোঝা যেত এটি কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়।

পরবর্তীতে এ বিষয়ে শচীনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্বভাবসুলভ রসিকতা করে মাস্টার ব্লাস্টার বলেছিলেন, আমি ব্যাট করতে নামলে আম্পায়ারকে যেন একটি বক্সিং গ্লাভস দেওয়া হয়, যাতে তিনি চট করে আঙুল তুলতে না পারেন!

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন তামিম ইকবাল। এর কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের ঘোষণা দেন তামিম। তিনি বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি তামিম, কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।  এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও  সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
আরও পড়ুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড