ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিলারের সঙ্গে ছবি তুলে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন ভারতীয় ইনফ্লুয়েন্সার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের সঙ্গে ভারতীয় আরজে প্রিন্সি পারিখ। ছবি : ভিডিও থেকে নেওয়া । ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৩ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার।

তবে ভারতীয়দের কাছে সেদিন স্বাভাবিকভাবেই বনে গেছেন খলনায়ক। কারণ, এই পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে ভারতের।

আরও পড়ুন

আর সেদিন ম্যাচ শেষে মাঠে ছবি তোলেন ও ভিডিও করেন ভারতীয় রেডিও জকি (আরজে) ও ইনফ্লুয়েন্সার প্রিন্সি পারিখ। পরে একটি রিলস বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

এরপরই প্রিন্সি পারিখের ওপর ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় সমর্থেকরা। অনেকেই তাকে বডি শেমিং (শারীরিক গড়ন নিয়ে কটূক্তি) করেছে। এমনকি কেউ কেউ ধর্ষণ ও হত্যার হুমকিও দিয়েছে।

হুমকি পাওয়ার পর ফেসবুক থেকে রিলসটি মুছে ফেলেছেন প্রিন্সি পারিখ। অবশ্য ইনস্টাগ্রামে রিলসটি এখন রেখে দিয়েছেন। পারিখ জানিয়েছেন, হুমকির ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
রামিসাসহ ধর্ষণ ও হত্যার শিকার অন্যান্য শিশুর জন্য সংসদে শোক