
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই।
সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ হোসে মরিনহো।
এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
ফলে লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকিটে থাকতে হলে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ লস ব্লাঙ্কোসদের সামনে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসকে ছাড়ায় মাঠে নামতে হবে তাদের। লাল কার্ডের কারণে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়া ব্রাজিলিয়ানকে ছাড়াই জয় তুলতে হবে তাদের।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড
গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং মেস্ত্রে।
ডিফেন্ডার: এদের মিলিতাও, হুইসেন, ট্রেন্ড আলেকজন্ডার, কোনাতে, কুকুরেলা, আ, ক্যারাস, রুডিগার, ডামফ্রিস।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভেদে ভালভার্দে, চৌয়ামেনি, আর্দা গুলার, বার্নার্ডো সিলভা এবং থিয়াগো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ এবং ইয়ান ডিওমান্ডে।
আরটিভি/এসআর




